রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ মে ২০২৫ ২২ : ৪৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে অক্ষয় কুমার ও সুনীল শেট্টির বন্ধুত্ব বহু পুরনো, পর্দায় তাঁদের জুটির রসায়নও দারুণ। ‘হেরা ফেরি’, ‘মোহরা’, ‘ধড়কন’, ‘পেহচান’—সবই তার সাক্ষী। কিন্তু খুব কমজন জানেন, এই বন্ধুত্বের শিকড় গেঁথে আছে এক গভীর ব্যক্তিগত স্মৃতিতে।
দৃষ্টিতে ছিল আবেগের ঝড়, মনে চলছিল অতীতের ঝলক। ১৯৯৩ সালে অক্ষয় কুমারকে প্রথম দেখেই বুক কেঁপে উঠেছিল সুনীল শেট্টির — কারণ, সেই চেহারায় তিনি যেন ফিরে পেয়েছিলেন নিজের প্রাণের মানুষ, প্রয়াত ভাই উল্লাসকে!
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল বলেন, “আমার এক ভাই ছিল, উল্লাস। ও-ই প্রথম আমার ছবি পাঠিয়েছিল বিভিন্ন জায়গায়, যার জেরে আমি প্রথম মডেলিংয়ের কাজ পাই। হঠাৎ একদিন গাড়ি দুর্ঘটনায় ওর মৃত্যু হয়। তখন ওর বয়স মাত্র ২৭-২৮। সেই শোক কাটিয়ে ওঠার আগে অক্ষয়কে প্রথমবার দেখি। ‘ওয়াক্ত হামারা হ্যায়’-এর সেটে শুটিংয়ে অক্ষয়ের সঙ্গে আমার প্রথম দেখা, প্রথম আলাপ। অক্ষয়কে এক ঝলক দেখেই বুকটা ধড়াস করে ওঠে— ঠিক যেন উল্লাস...একদম উল্লাসের মতো দেখতে! পরিষ্কার করে কামানো গাল, সুন্দর দোহারা চেহারা, লম্বা গড়ন, এমনকি হাঁটার ভঙ্গিটাও এক।”
“তুমি আমার ভাইয়ের মতো দেখতে, যার মৃত্যুর যন্ত্রণা এখনও ভুলতে পারিনি। রোজ তোমাকে দেখতে হবে ভেবে ভয় পাচ্ছি, কারণ তোমাকে দেখলেই ভাইয়ের কথা মনে পড়বে, এদিকে কাজও করতে হবে তোমার সঙ্গে...” প্রথম দেখায় সুনীল বলে ফেলেছিলেন অক্ষয়কে। তবু অক্ষয়-সুনীলের বন্ধুত্ব থেমে থাকেনি। বরং একে অপরের সঙ্গে কাজ করতে করতেই গড়ে উঠেছে গভীর বন্ধন। তাই তো সুনীল বলেন, “অক্ষয় এমন একজন মানুষ যে রাতভর শুটিংয়েও মন হালকা করে দিতে পারে। ওর মতো মজাদার, রসিক মানুষ দুনিয়ায় বিরল।”
প্রসঙ্গত, এবার আবারও পর্দায় ফিরছে সেই ত্রয়ী — ‘হেরা ফেরি ৩’-তে ফিরছেন সুনীল-অক্ষয়-পরেশ। পরিচালক তথা গল্পকার প্রিয়দর্শন এ ছবি প্রসঙ্গে বলে দিয়েছেন, “এ ছবির চিত্রনাট্য লিখতে শুরু করব আগামী বছর। কিন্তু এ ছবি ঘিরে চাপ অনেক, দর্শকের প্রত্যাশাও বিশাল।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি