রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Govinda can not leave me for a stupid woman: Sunita on Govinda divorce gossip

বিনোদন | ‘ফালতু, বোকা এক মেয়ে’র জন্যেই সংসার ভাঙছেন গোবিন্দা? অভিনেতার স্ত্রীর মুখে এবার উলটপুরাণ!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ মে ২০২৫ ২২ : ১৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ফের নাটকীয় মোড় গোবিন্দার দাম্পত্য জীবনে! গোবিন্দা-সুনীতা—বলিউডের অন্যতম আলোচিত জুটি। চলতি বছরের শুরুতেই বলিপাড়ায় জোর গুঞ্জন ছড়ায়, ৩৮ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন তাঁরা! শুরু হয় নানান মুখরোচক আলোচনা। তবে এবার তাতে জল ঢেলে এবার সরাসরি মুখ খুললেন সুনীতা আহুজা।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা সাফ বললেন — “এই ধরনের গুজবে কান দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করবেন সত্যিটা আদৌ জানেন তো? কেউ একটা কিছু বলল, আর সবাই মেনে নিল—এটা ঠিক নয়। যেদিন সত্যি কিছু ঘটবে, আমিই প্রথম প্রকাশ্যে জানাব। কিন্তু আমার বিশ্বাস, ঈশ্বর আমার সংসার কখনও ভাঙতে দেবেন না।”

 

সত্যিই কি গোবিন্দর সঙ্গে তাঁর দাম্পত্য আলাদা হওয়ার সম্ভাবনা আছে? সুনীতার ঝটিতি জবাব, “আমি বিশ্বাস করি না গোবিন্দা কখনও আমাকে ছেড়ে যেতে পারে, আমিও পারি না ওকে ছেড়ে থাকতে। ওর পরিবারই ওর পৃথিবী। আর কোনও তুচ্ছ মানুষ অথবা কোনও ফালতু, বোকা মেয়ের জন্য ও তার পরিবারকে ছেড়ে যাবে—এটা ভাবাটাই হাস্যকর।”

 

প্রসঙ্গত, সুনীতার সঙ্গে গোবিন্দার সম্পর্ক শুরু হয়েছিল বলিউডে 'হিরো নম্বর ওয়ান'-এর উত্থানের আগেই। গোবিন্দা তখন কলেজের ফাইনাল ইয়ারে, সুনীতা ক্লাস নাইনে। সুনীতা থাকতেন তাঁর দিদির বাড়িতে। প্রথমদিকে ছিল ঠোকাঠুকি, পরে ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়। ১৯৮৬ সালে তাঁরা গোপনে বিয়ে করেন। গোবিন্দা তখনও বলিউডে পা রাখেননি। সেই বিয়ের কথা চেপে গিয়েছিলেন চার বছর! এখন তাঁদের দুটি সন্তান—যশবর্ধন আহুজা ও টিনা আহুজা। উল্লেখ্য, বলিউডে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন গোবিন্দা-পুত্র। চলতি বছরেই সে খবর প্রকাশ্যে এসেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া