রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

BeerBiceps Ranveer Allahbadia Faces Backlash Over No Hate for Pakistanis Post

বিনোদন | ‘ঘৃণা নেই পাকিস্তানিদের প্রতি’ শান্তির বার্তা না কি সময়জ্ঞানহীন মন্তব্য? রণবীর এলাহাবাদিয়ার পোস্টে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ মে ২০২৫ ২০ : ২৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: নেটপাড়ায় ফের বিতর্কের ঝড় তুললেন ইউটিউবার ও পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া ওরফে বিয়ার বাইসেপস। ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষিতে পাকিস্তানকে উদ্দেশ্য করে এক ইনস্টাগ্রাম বার্তা পোস্ট করেছিলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল সম্ভবত শান্তির বার্তা দেওয়া, কিন্তু ফল হল একেবারে উল্টো। মুহূর্তে ট্রোল, ক্ষোভ, বিদ্রুপে ভরে উঠল নেটপাড়া। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, পোস্টটি তিনি মুছে ফেলতে বাধ্য হন।

 

 

সেই পোস্টে রণবীর লেখেন, “আমার প্রিয় পাকিস্তানি ভাই-বোনেরা, আমি জানি অনেক ভারতীয় আমার উপর রেগে যাবেন তবু বলাটা দরকার—আমার অন্তরে তোমাদের প্রতি ঘৃণা নেই। আমরাও চাই শান্তি। যখনই পাকিস্তানিদের সঙ্গে দেখা হয়েছে, ভালবাসা পেয়েছি।”

 

 

 

তবে এখানেই থেমে থাকেননি এই বিতর্কিত ইউটিউবার। আরও লেখেন— “তোমাদের দেশ সরকার নয়, চালায় সেনা ও গোপন গোয়েন্দা সংস্থা আই এস আই (ISI)। সাধারণ পাকিস্তানিদের মনেও আছে শান্তির স্বপ্ন। কিন্তু এই দুই ‘ভিলেন’ স্বাধীনতার পর থেকেই তোমাদের অর্থনীতি ধ্বংস করে চলেছে। ভারতেও তারাই ঘটিয়ে চলেছে ধারাবাহিক সন্ত্রাসবাদী হামলা।”

 

 

এরপর একাধিক “প্রমাণ” উল্লেখ করে তিনি লেখেন—

ধৃত সমস্ত জঙ্গিরাই পাকিস্তানের নাগরিক।

পাকিস্তানের সামরিক কর্তা হাজির ছিলেন জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতার ভাইয়ের অন্ত্যেষ্টিতে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোদ স্বীকার করেছেন রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসের কথা।

তিনি যোগ করেন, “আমরা ঘৃণা ছড়াতে চাই না। কিন্তু ভারতের লড়াই সাধারণ পাকিস্তানির সঙ্গে নয়, বরং ISI ও পাক সেনার সঙ্গে। ইনশাল্লাহ, দীর্ঘমেয়াদে যেন শান্তি ফিরে আসে।”

 

 

কিন্তু নেটিজেনদের একাংশ এই বার্তাকে বলছেন ‘টোন-ডেফ’—অর্থাৎ, সময় ও পরিস্থিতি বুঝে না বলা। কেউ বলছেন, “এত বিতর্কের পরও শিক্ষা হয়নি?” কেউ আবার সরাসরি বয়কটের ডাক দিয়েছেন— “দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। এবার আর নয়। বিয়ার বাইসেপস-এর পডকাস্ট বয়কট করুন!”

 

এই প্রতিক্রিয়ার পর রণবীর ফের ভিডিও পোস্ট করে বলেন—“ভুল খবর ছড়াবেন না”, এবং আবারও পাকিস্তানের সন্ত্রাসে জড়িত থাকার প্রসঙ্গ তোলেন। কিন্তু ততক্ষণে বিতর্কের দাবানলের আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া