রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ১১ মে ২০২৫ ২০ : ০০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউড ইতিহাসে ‘মিস্টার ইন্ডিয়া’ মানেই অনিল কাপুর। কিন্তু জানেন কি, এই চরিত্রটা আসলে লেখা হয়েছিল অমিতাভ বচ্চনের জন্য?
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানালেন, এই ছবির অনুপ্রেরণার পিছনে আছে অমিতাভেরই গলা! এক প্রযোজক—প্রমোদ চক্রবর্তী অমিতাভকে নিয়ে এক ছবি প্ল্যান করছিলেন, জা শেষমেশ আর বাস্তবায়িত হয়নি। ইউরোপে শ্যুটিংয়ের মাঝেই মূহূর্তের দৃশ্যের জন্য তাঁর গলা রেকর্ড করে ব্যবহার করা হয়। সেই মুহূর্তেই জাভেদের মাথায় এল এক দুর্দান্ত চিন্তা— কেমন হয় যদি এক অদৃশ্যমান নায়ক থাকে আমাদের আশেপাশে যার অস্তিত্ব শুধু গলায়! তখনই মাথায় এল—যার গলা এত জনপ্রিয়, সেই মানুষটিকে অদৃশ্যমান চরিত্রে ভাবা যায় না কেন?জাভেদের সংযোজন, “অমিতাভের গলার জাদু থেকেই মাথায় আসে মিস্টার ইন্ডিয়ার কনসেপ্ট। আর ওর বেশি শিডিউলও লাগবে না!”
কিন্তু এরপরেই আসে মোড় ঘোরানো এক অধ্যায়—সলিম-জাভেদ জুটি ভেঙে যায়। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়। এ ছবির গল্প-চিত্রনাট্য জাভেদের হাতেই থেকে যায়। পরে বনি কাপুর সেই চিত্রনাট্য কিনে নেন এবং অনিল কাপুর ও শ্রীদেবীকে নিয়ে তৈরি করেন আইকনিক ছবি ‘মিস্টার ইন্ডিয়া’। তৈরি হয় কাল্ট ক্লাসিক।
জাভেদ আরও জানান, সে সময় ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন ছিল—সেলিম-জাভেদ বিচ্ছেদের নেপথ্যে বিগ বি’র হাত আছে! এই জল্পনা থামাতেই তিনি এক দশক অমিতাভের সঙ্গে কাজ করেননি। অনেক পরে ১৯৮৯-এ ‘ম্যায় আজাদ হুঁ’-তে আবার তাঁদের দেখা হয়।
শেখর কাপুরের পরিচালনায়, এক সাধারণ সঙ্গীতশিল্পী যখন অদৃশ্য হয়ে ওঠেন সমাজরক্ষার নায়ক—‘মিস্টার ইন্ডিয়া’ শুধু বিনোদন নয়, হয়ে ওঠে বলিউডের অন্যতম সুপারহিরো আইকন। আর ‘মোগ্যাম্বো খুশ হুয়া!’—এই সংলাপ হয়ে যায় ইতিহাস। শেখর কাপুর পরিচালিত ‘মিস্টার ইন্ডিয়া’-য় অনিল কাপুর অভিনয় করেন অরুণ বর্মার চরিত্রে—এক জন দুঃস্থ সঙ্গীতশিল্পী ও সমাজসেবক, যে অদৃশ্য হয়ে অপরাধীদের বিরুদ্ধে লড়াই করে। বিপরীতে ছিল মোগ্যাম্বোর চরিত্রে অমর ভিলেন অমরেশ পুরি। ছবিটি ধীরে ধীরে হয়ে ওঠে কাল্ট ক্লাসিক, এবং এক সময় একটি সিক্যুয়েলের পরিকল্পনাও হয়, যদিও তা আর বাস্তবায়িত হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি