রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ মে ২০২৫ ১৭ : ৩৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: অভিনেত্রী, ফিটনেস আইকন, সফল ব্যবসায়ী—এই তিনটি পরিচয় জুড়ে থাকলেও, শিল্পা শেট্টি কুন্দ্রার জীবনের আসল দুই পরিচয়? ছেলে ভিয়ান আর মেয়ে সামিশা। আর এই দুই ‘ভালোবাসা’ আর কাজের ব্যালান্স রাখা একেবারে স্বাভাবিক বলেই মনে করেন তিনি। মা দিবসে একেবারে স্পষ্ট স্বীকারোক্তি তাঁর, “আমি তো একজন নারী—এই সামলানোটা আমাদের মধ্যে সহজাত!”
উদুপির স্বাদে ভরপুর নতুন রেস্তোরাঁ লঞ্চের তোড়জোড়ের মাঝেও মায়ের ভূমিকায় একটুও খামতি রাখেন না শিল্পা। বলেন, “আমার টিমে ৯৫ শতাংশই মহিলা। ওরা খুব ভালো বোঝে কোন সময়টা আমার পরিবারের জন্য দরকার, আর কীভাবে কাজের পাশাপাশি পরিবারকেও সমান গুরুত্ব দিতে হবে। এককথায় কাজ ও পরিবারকে ভারসাম্য করে চলতে হবে। তাই আমার কাজও ভোগে না, ছেলেমেয়েরাও নয়!”
২০১২ সালে ছেলে ভিয়ানকে কোলে নেওয়ার পর জীবন একেবারে বদলে যায় শিল্পার। আর এই বছর ২১ মে-তে ভিয়ান ঢুকছে টিনএজে! “আজ আমার হাতে ২০-২১টা ব্র্যান্ড, অনেক ইভেন্ট থাকে। ওয়েলনেস আর মোটিভেশনাল প্রোগ্রামেও যোগ দিই। সব কিছুরই আলাদা করে মনোযোগ লাগে। আমি চেষ্টা করি লম্বা শুট না রাখতে। আর যদি করতেও হয়, সপ্তাহান্তে ছেলেমেয়েরা আমার সঙ্গে সেটে আসে। সামিশা তো এখনও ছোট—মাত্র পাঁচ। মা হিসেবে ওর প্রতি আরও বেশি মনোযোগী হতে হয়,” জানালেন শিল্পা।
মা দিবসে আজ তাঁর সবচেয়ে বেশি অপেক্ষা ছোট্ট সামিশার হাতে বানানো কার্ড আর বড় ছেলে ভিয়ানের আন্তরিক বার্তার জন্য। খোলা গলায় বললেন, “অভিনেত্রী হওয়াটা আমার পরিচয়, কিন্তু মা হওয়াটা আমার অহংকার! মা হওয়া মানে যেন নিজের হৃদয়টাই শরীরের বাইরে নিয়ে ঘোরাফেরা করা।”
নিজের প্রথম সন্তান জন্মানোর পর কীভাবে জীবনের অগ্রাধিকার বদলে গিয়েছিল, সেই কথাও ভাগ করে নিলেন তিনি। “আমি হয়তো সেরা অভিনেত্রী নই, কিন্তু আমি খুব পরিশ্রমী। মা হওয়ার জার্নিটাও শিখেছি কাজ করতে করতেই। মা হওয়ার পর বুঝেছি, কীভাবে ধাপে ধাপে শেখা যায়। যেমন অভিনয় শিখেছি কাজ করতে করেই, তেমনই মা হওয়ার দায়িত্বও শেখা হয়েছে ধাক্কা খেয়ে খেয়ে। আমি হয়তো সেরা অভিনেত্রী নই, কিন্তু আমি খুব খেটেখুটে নিজের জায়গা বানিয়েছি। মনে আছে, ভিয়ান আড়াই বছর বয়সে একবার খুব অসুস্থ হয়ে পড়েছিল, আমি সব কাজ বন্ধ করে ওর পাশে ছিলাম। আর সবাই তখন বুঝেছিল, একজন মায়ের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ!”
শিল্পা এটাও মনে করিয়ে দিলেন, যে আজকের দিনে অনেক পেশায় মাতৃত্বকালীন ছুটির প্রথা চালু হয়েছে। “কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ না করলে পারিশ্রমিকও নেই। ভিয়ান হওয়ার পর প্রায় সাত বছর আমি বড় কোনও কাজ করিনি। এটা খুব সচেতন একটা সিদ্ধান্ত ছিল। তিন বছর পর টিভিতে ফিরি। আমার গুরু বলেছিলেন—ছেলের জীবনের প্রথম সাতটা বছর সবচেয়ে বেশি দরকারি। সেই কথাই মনে রেখেছিলাম,” বললেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি