রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জি বাংলায় 'রাণী ভবানী' হয়ে ফিরছেন স্বস্তিকা দত্ত! ছোটপর্দায় প্রত্যাবর্তন প্রসঙ্গে কী জানালেন অভিনেত্রী?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১১ মে ২০২৫ ১৭ : ১৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসা ও জি বাংলায় আসছে একই গল্পকে ভিত্তি করে ধারাবাহিক। 'রাণী ভবানী'র গল্প বলতে আসছে জি বাংলা। একইভাবে, স্টার জলসায় আসছে 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'।

 

 

 

 

অনেকদিন ধরেই টলিপাড়ার কানাঘুষো ছিল, অভিনেত্রী স্বস্তিকা দত্ত নাকি ফিরছেন টেলিভিশনে। এবার জানা যাচ্ছে, জি বাংলার 'রাণী ভবানী' হয়ে ফিরছেন স্বস্তিকা। জি বাংলা ও সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় আসছে এই মেগা। 

 

 

 

এর আগে যদিও জি বাংলার মহালয়ায় দেবী দুর্গার বিভিন্ন রূপে নজর কেড়েছেন স্বস্তিকা। তাছাড়া আর কোনও পৌরাণিক চরিত্রে দেখা যায়নি তাঁকে। সত্যিই কি ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী? এই বিষয়ে জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে স্বস্তিকা দত্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনই কোনও মন্তব্য করতে পারবেন না। 

 

 

 

 

এদিকে জল্পনা, আর কিছুদিনের মধ্যেই নাকি প্রোমো শুটিং হবে এই ধারাবাহিকের। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। অন্যদিকে, স্টার জলসার 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী' হচ্ছেন রাজনন্দিনী পাল। 

 

 

 

 

স্টার জলসার এই নতুন মেগার প্রযোজনার দায়িত্বে রয়েছে 'বাংলা টকিজ'। ইতিমধ্যেই মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে অভিনেত্রী রাজনন্দিনী পালের কাছে। অভিনেত্রী নাকি মৌখিক কথাবার্তায় রাজি হয়েছেন। তবে এই মুহূর্তে রাজনন্দিনীর হাতে রয়েছে বেশকিছু ছবি ও সিরিজ, তাই খানিকটা ভাবনাচিন্তা করতে হচ্ছে। যদি রাজনন্দিনীর শর্ত মেনে প্রযোজনা সংস্থা তাঁকে ছাড় দেয়, তবে 'রাণী ভবানী'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া