শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১১ মে ২০২৫ ১৬ : ২৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান উভয় পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার রাতে আবারও পাকিস্তান রেঞ্জার্স যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর 'বিশ্বাসঘাতকতা'র উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও। উত্তাল পরিস্থিতি এখন দেশজুড়ে।
এদিকে ঘটনার ১৭ দিন পার হলেও ভারত-পাক সংঘাত কিংবা পহেলগাঁও সন্ত্রাস নিয়ে একটি শব্দ খরচ করেননি বলিউডের 'শাহেনশাহ'। কিন্তু হঠাৎ কেন এই আচরণ অমিতাভের? তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকী নেটিজেনদের একাংশ 'বিগ বি'-র এই ফাঁকা পোস্ট দেখে তাঁর অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন। কিন্তু এবার সমাজমাধ্যমে মুখ খুললেন অমিতাভ। সঙ্গে 'অপারেশন সিঁদুর'-এর সমর্থনে জয়গান গাইলেন। বাবা হরবংশ রাই বচ্চনের লেখা একটি কবিতার লাইন ঘটনার সাদৃশ্য হিসাবে তুলে ধরেছেন 'বিগ বি'।
রবিবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ এক্সে নীরবতা ভাঙলেন অভিনেতা। তিনি লেখেন, "ছুটির দিনগুলি উদযাপন করার সময়। আর সেই রাক্ষসটি নিরীহ দম্পতিকে টেনে বাইরে নিয়ে যায়। তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এমনকী স্ত্রী হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে তার স্বামীকে হত্যা না করার অনুরোধ করার পরেও; সেই কাপুরুষ দানব তার স্বামীকে নির্মমভাবে গুলি করে, স্ত্রীকে বিধবা করে"।
অমিতাভ আরও লেখেন, এখানে আমার বাবার কবিতার একটি লাইনের সঙ্গে মিল আছে। যদি ওই অসহায় মেয়েটি এসে দেশের সামনে দাঁড়িয়ে বলে, তার সিঁথির সিঁদুর ফেরত দিতে! তখন আমাদের প্রতিদান হওয়া উচিৎ 'অপারেশন সিঁদুর'। ভারতীয় সেনার উদ্দেশ্যে তিনি লেখেন, "জয় হিন্দ। জয় হিন্দ সেনাবাহিনী। তুমি কখনও থামবে না; তুমি কখনও পিছু হটবে না; তুমি কখনও মাথা নত করবে না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি