রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১০ মে ২০২৫ ১৭ : ৩৮Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কবে আসছে 'জুবিলি ২'?
সিনে জগতের নেপথ্যে এমন কিছু কাহিনি থাকে যা সিনেমার রোমাঞ্চকেও হার মানায়। সেই কাহিনি নিয়েই তৈরি হয়েছিল 'অ্যামাজন প্রাইম'-এর সিরিজ ‘জুবিলি’। এই সিরিজের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় পা রেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিরিজে গ্ল্যামার দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব শ্রীকান্ত রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। একেবারে রেট্রো লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন তিনি। এছাড়াও বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই গল্পের মুখ্য চরিত্রে ছিলেন অপারশক্তি খুরানা, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তা, ওয়ামিকা গাব্বি, শ্বেতা বসু প্রসাদ। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে ওয়ামিকা এই সিরিজের দ্বিতীয় সিজনের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, এই মুহূর্তে চিত্রনাট্য লেখা চলছে।
ফের 'হানিমুন'-এ সিদ্ধার্থ-কিয়ারা?
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির কোল আলো করে আসবে তাঁদের প্রথম সন্তান। কিছুদিন আগেই 'মেট গালা'র লাল গালিচায় গৌরব গুপ্তার পোশাকে হেঁটেছিলেন অন্তঃসত্ত্বা কিয়ারা। আড়াল থেকে পাশে ছিলেন হবু বাবা সিদ্ধার্থ। সন্তান আসার আগে একটু একান্তে সময় কাটাতে নিউইয়র্কে 'বেবিমুন'-এ গেলেন তারকা দম্পতি। তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সইফ-কাণ্ডে ফের নয়া মোড়
বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম শাহজাদ কোনও অপরাধ করেননি বলে আদালতে দাবি করেছেন। জামিনের আবেদন দাখিল করে অভিযুক্ত বলেছেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাঁকে ফাঁসানোর জন্য কেবল ষড়যন্ত্র করা হয়েছে। যদিও অভিযুক্তর জামিন সেই সময় বাতিল করে বোম্বে হাইকোর্ট। এবার জানা যাচ্ছে, আদালতের কাছে আর্জি জানিয়েছেন শরিফুল যে তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। এমনকী মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য জেল থেকে মুক্তির আবেদনও করা হয়েছে তাঁর তরফে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি