শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: সাংবাদিকদের জোড়হাত-কুর্নিশ, ৫৮-য় পা ‘এলিজেবল ব্যাচেলর’ সলমনের!

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ ডিসেম্বর ২০২৩ ১১ : ৪৫
টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

জন্মদিনে আন্তরিক
দালো জ্যাকেট, কালো শার্ট। সঙ্গে নীল ডেনিম। জন্মদিনের আগের দিন এভাবেই সুপুরুষ সলমন খান। তাঁর ক্যারিশ্মার কাছে ৫৮ বছর বয়স নিছক সংখ্যা। এদিন তিনি বাইরে থেকে ফিরলেন। বিমানবন্দরে শুধু তাঁর জন্য অপেক্ষায় সাংবাদিকেরা। বিমানবন্দরে পা রেখেই তিনি তাঁদের সবার আগে তাঁদের উদ্দেশ্যে হাতজোড় করেন। কুর্নিশ জানান। তারপর গাড়িতে ওঠেন। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিজেরর বাড়িতে তখন তাঁর জন্য গুছিয়ে আয়োজন চলছে। রাত বারোটা বাজতেই ভাগ্নি আয়াতকে কোলে নিয়ে কেক কাটেন ‘মামু’ সলমন। একই দিনে জন্মদিন তাঁদের। জন্মদিনের সকালে সবার শুভেচ্ছা, ভালবাসা, আশীর্বাদে উপচে পড়েছে ‘ভাইজান’-এর সামাজিক পাতা।

আহত ধওয়ান
কেরলে অ্যাটলি কুমারের আগামী ছবি ‘ভিডি১৮’-এর শুট চলছে। সেখানেই গুরুতর আহত বরুণ ধওয়ান। খবর, পায়ে আঘাত পেয়েছেন অভিনেতা। আহত স্থানে ব্যান্ডেজে জড়িয়ে সেই ছবি ভাগ করে নিয়েছেন তিনি। কনুইয়েও আঘাত পেয়েছেন তিনি। লাল হয়ে ফুলে যাওয়ার অংশের ছবিও দেখিয়েছেন অনুরাগীদের। সম্ভবত কোনও অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়েই এই বিপত্তি। এর আগেও শুটিং করতে গিয়ে একাধিক বার আহত হয়েছেন নায়ক। 

ফিরছেন ‘সিংহম’ 
রোহিত শেট্টির পুলিশ ব্রহ্মাণ্ড ছবির ফ্র্যাঞ্চাইজি ‘সিংহম এগেন’-এর শুটে ফিরছেন অজয় দেবগন। খবর, আগামী ১৫ জানুয়ারি থেকে শুট শুরু করবেন অভিনেতা। রামোজি রাও ফিল্ম সিটিতে শুটিং শুরু হবে। সব ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের আগে ছবিটি মুক্তি পাবে।

মোটেই বিয়ে করিনি...!
ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির বক্তব্য নস্যাৎ করলেন শ্রুতি হাসান। তাঁর সাম্প্রতিক ছবি ‘সালার’ বিশ্বে বন্দিত। ওরির সাম্প্রতিক দাবি, প্রেমিক সান্ত্বনু হাজারিকার সঙ্গে সাতপাক নাকি ঘুরেই ফেলেছেন নায়িকা। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় তাজীয় স্তরের বিনোদন মহল্লায়। পরে প্রকাশ্যে একটি বার্তাও দেন। লেখেন, তিনি বিবাহিত নন। আরও যুক্তি, প্রত্যেক বিষয় নিয়ে কাছের মানুষদের সঙ্গে আলোচনায় বিঁধলেন ওরিকে। যুক্তি, তিনি সব বিষয় নিয়ে সবার সঙ্গে খোলাখুলি আলোচনা করেন। তা হলে কোন দুঃখে এত খুশির খবর লুকিয়ে রাখবেন?

ভ্রমণের অনুমতি
পশুদের খাবারের একটি বিদেশি সংস্থার প্রচারমুখ রিয়া চক্রবর্তী। তারই কাজে তাঁকে বিদেশ যেতে হবে। বোম্বে হাইকোর্ট তাঁকে যাওয়ার অনুমতি দিয়েছে। ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিনি দেশের বাইরে থাকবেন বলে খবর। আপাতত তাঁর বিরুদ্ধে লুকআউট নির্দেশও স্থগিত।



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া