রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder ০৯ মে ২০২৫ ২৩ : ৪২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: “এক বসাতেই ১৮ বোতল বিয়ার শেষ করতাম!”— কথাটা শুনেই চোখ কপালে উঠবে সবার! কিন্তু এটাই সত্যি বলে দাবি করেছেন জাভেদ আখতার—বলিউডের বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার। এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি জানালেন, হুইস্কিতে এলার্জি হওয়ার পর বিয়ার ধরলেন, আর বিয়ারে পেট ফুলতে থাকল! ব্যস, তখন শুরু রামের দিকে ঝোঁক।
জাভেদ বলেন— “হুইস্কি বাদ দিয়ে বিয়ারে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি, এক বসাতেই ১৮ বোতল শেষ! তারপর মনে হল— আরে, আমি নিজের পেটই তো ফোলাচ্ছি! তাই আমি বিয়ার ছেড়ে রাম পান করতে শুরু করলাম।” সেখান থেকে রাম শুরু।” এখানেই শেষ নয়। তাঁর মদের আসরে সঙ্গী ছিল না কেউ, বললেন আখতার, “কে পাশে আছে তা দেখার দরকারই হতো না। কেউ থাকলে ভাল, না থাকলে একাই খেয়ে ফেলতাম!”
২০১২ সালের ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে একবার প্রকাশ্যে নিজের আসক্তির কথা স্বীকার করেছিলেন তিনি। বলেছিলেন—“মাত্র ১৯ বছর বয়সে মদ খাওয়া শুরু করি। তখন টাকার অভাব ছিল, তাই কম খেতাম। কিন্তু সফলতা আসতেই অর্থ এল, আর অভ্যাস হল প্রতিদিন একটা করে বোতল শেষ করার।”
জাভেদের মদ্যপানের অজানা কিসসার কয়েক পশলা গল্প ফাঁস করেছিলেন তাঁর স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমিও। একটি টক শোতে শাবানা বলেন, একবার লন্ডনের একটি ফ্ল্যাটে জাভেদ এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে গন্ধে টিকতে পারছিলেন না তিনি। কিন্তু আচমকাই এক সকালে জাভেদ বললেন— “আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিও ।” খাওয়া শেষ হতেই তিনি বললেন—“আমি আর মদ খাব না।” শাবানা প্রথমে হতভম্ব! তারপর শুধু বললেন, “মানে?” আখতারের উত্তর ছিল, 'মানে আমি আর মদ স্পর্শ করব না।' সেই দিন থেকেই সত্যিই আর এক ফোঁটাও খাননি তিনি!
শাবানা আজমি বলেন— “আমি বিশ্বাসই করতে পারিনি। ওঁর মতো ইচ্ছাশক্তি খুব কম লোকেরই হয়। আমি জানি না কীভাবে তিনি এমন ইচ্ছাশক্তি দেখিয়েছিলেন, কিন্তু এটা না মেনে উপায় নেই যে ওঁর ইচ্ছাশক্তি সত্যিই অসাধারণ।"”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি