রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ মে ২০২৫ ২৩ : ১৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ফিরছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম কালজয়ী যুদ্ধগাথা ‘বর্ডার ২’। আর সঙ্গে ফিরছে আবেগ-ভরা সেই গান— ‘সন্দেশে আতে হ্যায়’। সূত্রের খবর, ছবির নির্মাতারা পুরনো গানটির স্বত্ব কিনেছেন ৬০ লক্ষ টাকায়! এই গানটাই যে প্রথম 'বর্ডার'-এর আত্মা ছিল, তা বুঝে এবার দ্বিতীয় পর্বেও তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতেই এই পদক্ষেপ। প্রযোজক ভূষণ কুমার, জে পি দত্তা এবং নিধি দত্তা—তিনজনে মিলে গানটির স্বত্ব কিনেছেন মূল স্বত্বাধিকারীদের কাছ থেকে।
নির্মাতাদের আশা, এই গানের নতুন ভার্সন—‘সন্দেশে আতে হ্যায় ২.০’—একদিকে যেমন পুরনো গানটির আবেগকে ধরে রাখবে, তেমনই তাতে থাকবে আধুনিক ছোঁয়া। গানটি গাইবেন সোনু নিগম এবং অরিজিৎ সিং! সূত্র মারফত পাওয়া খবরে এও জানা গিয়েছে, এটিই নাকি হতে চলেছে এখনও পর্যন্ত ভারতীয় সিনেমার সবচেয়ে বড় দেশাত্মবোধক গান!
গানটি পর্দায় ফুটে উঠবে সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিত দোসাঞ্জের ওপর। ১৯৭১ সালের ভারত–পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই মেগা প্রজেক্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং ছবির শুটিং শেষ হওয়ার কথা আগস্টেই। ছবি মুক্তির তারিখও ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে — ২৬ জানুয়ারি, ২০২৬, ভারতের প্রজাতন্ত্র দিবসে।
সূত্র আরও জানাচ্ছে, গানটির মাধ্যমে তুলে ধরা হবে ভারতীয় সেনার প্রতিদিনের কঠিন লড়াই, নিঃশব্দ ত্যাগ আর প্রিয়জনদের জন্য বুকফাটা অপেক্ষা। ‘সন্দেশে আতে হ্যায় ২.০’ শুধু গান নয়—এ এক গর্জন, এক অভিবাদন ভারতীয় জওয়ানদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি