রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shahid Kapoor Returns In Farzi 2 With 45 Crore Rupees Deal

বিনোদন | রেকর্ড পারিশ্রমিকে ওটিটিতে কামব্যাক করছেন শাহিদ! ‘ফর্জি ২’তে হাজির হওয়ার জন্য কত কোটি টাকা নিচ্ছেন তিনি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ০৯ মে ২০২৫ ২২ : ৫২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেই ঝড় তুলেছিলেন শাহিদ কাপুর।  শাহিদের ফর্জি (২০২৩) ঝড় তুলেছিল ওটিটি দুনিয়ায়। রাজ ও ডিকে পরিচালিত সেই থ্রিলার সিরিজ এতটাই জনপ্রিয় হয়েছিল যে, দর্শক থেকে সমালোচকমহলস্ট—সবাই অপেক্ষায় ‘ফর্জি ২’-এর জন্য। আর এতদিনে প্রকাশ্যে এল বড় খবর—এই সিরিজের সিক্যুয়েলের জন্য শাহিদ নিচ্ছেন ৪৫ কোটি টাকার পারিশ্রমিক! যা এককথায় রেকর্ড। 

 

 

সূত্রের খবর, ফর্জি ২ -এর শুটিং শুরু হচ্ছে ২০২৫ সালের শেষ দিকে। আর এই নতুন সিজনের জন্য শাহিদ কাপুরের পারিশ্রমিক এতটাই বেশি, যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ—এমনটা এর আগে কোনও প্রজেক্টেই তিনি পাননি। সাধারণত, বড়পর্দার জন্য শাহিদের পারিশ্রমিক ঘোরাফেরা করে  ২৫–৩০ কোটি টাকার মধ্যে। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য তাঁর ফি-স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা, আর সেই কারণেই ‘ফর্জি ২’-এ তিনি নিয়েছেন একেবারে ৪৫ কোটি!

 

এইমুহূর্তে রাজ ও ডিকে এখন ব্যস্ত ‘রক্ত ব্রহ্মাণ্ড’ নামক একটি প্রজেক্টে। সেই শুটিং শেষ করেই তাঁরা ঝাঁপাবেন ‘ফর্জি ২’-এর প্রি-প্রোডাকশনে।সূত্রের খবর, এই সিজনে মুখোমুখি হতে চলেছেন শাহিদ কাপুর, বিজয় সেতুপতি ও কেকে মেনন— যাকে বলে একেবারে হাই টেনশন ফেস-অফ! সিরিজটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।

 

প্রসঙ্গত, ২০২৩ সালে ‘ফর্জি’ মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইম ভিডিও-তে । সেখানে শাহিদের পাশাপাশি ছিলেন বিজয় সেতুপতি, রাশি খান্না, ভূবন অরোরা এবং কাব্য থাপার। অন্য, দিকে শাহিদ এখন ব্যস্ত বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘অর্জুন অস্তারা’ ছবির শুটিংয়ে, যেখানে তাঁর বিপরীতে আছেন তৃপ্তি দিমরি। এই গ্যাংস্টার অ্যাকশন ড্রামার আন্তর্জাতিক শুটিং শুরু হচ্ছে মে-র মাঝামাঝি। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ৫ ডিসেম্বর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া