রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ০৯ মে ২০২৫ ২১ : ০৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘দেব ডি’-র সেই জনপ্রিয় গান ‘ইমোশনাল অত্যাচার’ নিয়ে আজও দ্বিধায় নওয়াজউদ্দিন সিদ্দিকি! ছবির ওই গানের ভিডিওতে দেখা গিয়েছিল নওয়াজকে। অভিনেতা বললেন, “শুটিংয়ের অভিজ্ঞতা ছিল খুব একটা সুখকর নয়। তবু গানটা দারুণ হিট করেছিল, সেটা ভেবেই আমি অবাক।” সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন বলিউডের এই শক্তিশালী অভিনেতা।
আরও বিস্ফোরক কথা বললেন নওয়াজ—“অভিনেতারা বিয়েতে নাচলে লোকে প্রশ্ন তোলে। কিন্তু এতে দোষের কী আছে? নাচতে জানলে ও সুযোগ পেলে আমিও নাচতাম! কারণ, দিনশেষে আমরা তো ভাঁড়— আর ‘ভাঁড়গিরি’ এখনও চলে।” তিনি আরও বলেন, “আগে গ্রাম-সমাজে ভাঁড়দের জায়গা হতো না সভ্য লোকেদের মাঝে। তাদের মনে করা হতো আদর্শহীন, বিশ্বাসহীন, খারাপ প্রভাব ফেলা মানুষ—সভ্য সমাজে যাদের কোনও স্থান নেই। গ্রামের বাইরে তাঁবুতে থাকত তারা। শুধুমাত্র পারফর্ম করার সময় ডেকে আনা হতো—তারপর আবার তাড়িয়ে দেওয়া হত।”
নওয়াজের বক্তব্য, “আজ আমরা ধনী, শিক্ষিত বলেই সমাজে জায়গা পেয়েছি—তবে ভিতরে ভিতরে আমরা এখনও বহিরাগত। আমরা চেষ্টা করি মিশে যেতে, কিন্তু ভিতরে ‘ভাঁড়’ সত্তা থেকেই যায়।”
কিছুদিন আগে বলিউডের সাম্প্রতিক সংস্কৃতিকে একহাত নিয়েছিলেন নওয়াজ। জানিয়েছিলেন, নতুনত্বের অভাবে ভুগছে বলিউড! সৃজনশীলতার দেউলিয়া মাঝেই হাঁপিয়ে উঠছে হিন্দি ছবির ইন্ডাস্ট্রি — সোজাসাপটা মন্তব্য ছিল নওয়াজউদ্দিন সিদ্দিকির। নওয়াজের কথায়, “বলিউডে নিরাপত্তাহীনতাও প্রবল। ছবিতে একটা ফর্মুলা চলে মানেই সবাই সেটাকেই অন্তত বছর পাঁচেক ধরে ঘষে-মেজে চালাতে থাকে। ওইভাবেই দর্শকের সামনে পেশ করতে থাকে। এরপর দর্শক যখন তাতে ক্লান্ত হয়ে পড়ে, তখন ওই ফর্মুলাটা ছুড়ে ফেলে দেওয়া হয়। ততদিনে সৃজনশীলতা পুরোপুরি শেষ! এখন তো একটা ছবি হিট করলেই তার ২, ৩, ৪ নম্বর সিক্যুয়েল বেরোতে থাকে। এটা আর কিছু নয়, একেবারে ‘সৃজনশীলতার দারিদ্রতা’! এক কথায়, বলিউড এখন মৌলিকতার দিক থেকে পুরোপুরি ভিখিরি!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি