রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ মে ২০২৫ ২০ : ৪৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: রণবীর কাপুর আর আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিব’ ২০২২ সালে মুক্তির পরই দারুণ প্রশংসা কুড়িয়েছিল। আর তখন থেকেই দর্শকরা চোখ রেখেছিলেন সিক্যুয়েলের অপেক্ষায়। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত মার্চে স্বয়ং রণবীর জানিয়েছিলেন —‘ব্রহ্মাস্ত্র ২: দেব’ হচ্ছেই! আলিয়ার জন্মদিনের আগেই একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই ঘোষণা করেছিলেন রণবীর। জানালেন, ‘ব্রহ্মাস্ত্র ২’ এখন একেবারে “অন কার্ডস”!
‘ব্রহ্মাস্ত্র ২: দেব’ - এই পর্বে মূল ফোকাস থাকবে রণবীরের চরিত্র শিবের বাবা-মা— ‘দেব’ ও ‘অমৃতা’র গল্পে। ‘ব্রহ্মাস্ত্র' ছবিতে একটি ছোট্ট ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন-কে। অমৃতার চরিত্রে তাঁকেই দেখা গিয়েছিল এক ঝলকে। সূত্র বলছে, দ্বিতীয় ভাগে দীপিকা পুরোদমে ফিরছেন! তবে দেবের ভূমিকায় কে—রণবীর কাপুর না কি রণবীর সিং নাকি অন্য কেউ—তা এখনও নিশ্চিত নয়।
'ব্রহ্মাস্ত্র ১' শেষে দেখা গিয়েছিল রণবীর অভিনীত চরিত্র ‘শিবা’ জানতে পারে সে আসলে ব্রহ্মাংশ গোষ্ঠীর অংশ— এ এমন এক গোপন গোষ্ঠী যারা অস্ত্র রক্ষা করে। তার মা অমৃতা জলাস্ত্র ব্যবহার করে দেবকে রুখেছিল, আর সেই দেবকে পুনর্জীবিত করতে উঠেপড়ে লেগেছিল খলনায়িকা জুনুন (মৌনী রায়)। ছবির শেষে বিশাল এক মূর্তি ভেঙে এক দৈত্যাকার, ত্রিশূলধারী দেব আবির্ভূত হয়—সেই সঙ্গেই ঘোষণা: ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেব’! খবর,সিরিজের এই দ্বিতীয় কিস্তিতে অমৃতা এবং দেবের গল্পকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। তাদের তুলনায় রণবীরের 'শিবা' চরিত্রটিকে অল্প সময়ের জন্য দেখা যাবে পর্দায়।
দেবের চরিত্রে রণবীর নাকি রণবীর সিং? ‘ব্রহ্মাস্ত্র ১’-এ দেবের মুখ দেখানো হয়নি। অনেকে বলছেন, শারীরিক গঠন দেখে মনে হচ্ছে রণবীর সিং-ই হবেন ‘দেব’। কেউ লিখেছেন, “এমন চরিত্রে রণবীর সিং পারফেক্ট।” কেউ বলছেন, “যদি বডি ডাবল না হয়, এটা রণবীরই!”
রণবীর কাপুর কী বললেন এই বিষয়ে? “অয়ন অনেক বছর ধরে এই ব্রহ্মাস্ত্রের গল্পটা নিজের স্বপ্নের মতো লালন করেছে। এখন সে ‘ওয়ার ২’ নিয়ে ব্যস্ত। সেই ছবি রিলিজ করলেই ‘ব্রহ্মাস্ত্র ২’-এর প্রি-প্রোডাকশন শুরু হবে। আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করিনি, তবে এটুকু বলতে পারি, বড় ঘোষণা আসছে!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি