রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ মে ২০২৫ ১৯ : ৫০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দবং’। এই সিরিজে সলমন খান অভিনীত চুলবুল পাণ্ডে চরিত্রটি জনতামহলে দারুণ জনপ্রিয়। ‘দবং’ সিরিজের চতুর্থ কিস্তি নিয়ে ভক্তদের উত্তেজনা আকাশছোঁয়া। সলমন খানের জনপ্রিয় চুলবুল পাণ্ডে-র চরিত্রে আরেকবার তাঁকে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা বহুদিন ধরে। তবে এখন পর্যন্ত ‘দবং ৪’-এর নির্মাণ নিয়ে কিছুই চূড়ান্ত হয়নি—কখনও ভাই আরবাজ খানের মন্তব্য, কখনও মিডিয়ার গুঞ্জন... এসব চলছিল অনেক দিন ধরেই। এবার শোনা যাচ্ছে, ‘দবং ৪’ নাকি আর তৈরি হবে না!
ফিসফাস, চুলবুল পাণ্ডে যেহেতু রোহিত শেট্টির কপ-ইউনিভার্সে ঢুকে গিয়েছে, তাই সেই চরিত্রটিও এগোবে সেখানকার গল্পের সূত্র ধরেই। ফলে, আলাদা করে এমন কিছু করা চুলবুলের পক্ষে এখন আর সম্ভব না যার সঙ্গে কপ-ইউনিভার্সের আবহের মিল নেই। অবশ্য এই নিয়ে এখনও পর্যন্ত সলমন অথবা আরবাজ খানের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
অবশ্য গত বছর আরবাজ খানের ‘পাটনা শুক্লা’ ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সলমন। সেখানে এই ছবি প্রঙ্গে সলমন বলেছিলেন, “এই ছবিটা খুব শিগগিরিই হবে। আমি আর আরবাজ—আমরা দু’জনে চিত্রনাট্য নিয়ে রাজি হয়ে গেলেই, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে কাজ।”
প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহম’। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি, ‘সিংহম’। বক্স অফিসে সাফল্যের পর ২০১৪ সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘সিংহম রিটার্নস’। এর দশ বছর বাদে মুক্তি পেয়েছে ‘সিংহম ৩’ তথা ‘সিংহম এগেইন’। আর সিংহমের নতুন সিক্যুয়েলে দেখা গিয়েছে চুলুবুলরূপী অভিনেতা সলমন খান-কে।
খবর, রোহিতের 'কপ ইউনিভার্স-এর আগামী তৈরি হতে চলেছে সলমন খান এবং অজয় দেবগণকে নিয়ে! ছবির নামও নাকি ঠিক করা হয়েছে-' মিশন চুলবুল সিংহম'। আরও খবর, সেই ছবির গল্প এগোবে 'সিংহম' ও 'চুলবুল'কে নিয়ে। 'মিশন চুলবুল সিংহম'ও যে অ্যাকশনের দিক থেকে কপ-ইউনিভার্সের বাকি ছবিদের ছাপিয়ে যাবে সেকথাও জোর গলায় জানিয়েছে ওই সূত্র। অন্য একটি সূত্র জানিয়েছে, 'সিংহম এগেইন'-এ সলমনের ছোট্ট ঝলক 'বিরাট কিছু' শুরু হওয়ার প্রাক প্রস্তুতি। 'মিশন চুলবুল সিংহম'-এর মাধ্যমেই রোহিতের পরিচালনায় প্রথমবার পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাজ করবেন সলমন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি