রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৮ মে ২০২৫ ২৩ : ৫৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: চওড়া কপাল, অল্প অল্প করে প্রশস্ত বাড়িয়ে তা ছুঁয়ে ফেলেছে মাথা। দু’পাশে মাথার চুল ছাপিয়ে গিয়েছে কাঁধ, প্রায় বুক পর্যন্ত দাড়ি-গোঁফও কাঁচাপাকা মেশানো। মুখে অজস্র বলিরেখা ছড়িয়ে চোখ কেড়ে নিচ্ছে মোটা ভুরুর নীচে জ্বলজ্বল করতে থাকা বৃদ্ধের দু’টো চোখ। নাহ বৃদ্ধ নয়। বৃদ্ধ হলেও আসলে সে তরতাজা যুবক! আরও ভাল করে বললে, বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী! বাংলা সিনেমার এই পোস্টার দেখে রীতিমতো চোখ কপালে দর্শকদের। নতুন ছবি ‘বহুরূপ’-এ এভাবেই নয়া অবতারে হাজির হলেন সোহম। আর সোহমের এই অবতার নিজের হাতের ছোঁয়ায় তৈরি করেছেন বিখ্যাত রূপটানশিল্পী সোমনাথ কুন্ডু।
ছবিতে সাতটি আলাদা আলাদা লুক আছে ছবিতে সোহমের। কোনওটায় তাঁকে দেখা যাবে মাদারি-রূপে, কোনওটায় বা ছৌ নৃত্যশিল্পী হিসাবে। এই ছবিতে সোহমকে দেখানো হয়েছে মধ্যে সত্তরের এক বৃদ্ধের চরিত্রে। প্রস্থেটিক মেকআপ এই প্রথম নিলেন তিনি। আজকাল ডট ইন-কে সোহম জানালেন, পর্দায় এক অভিনেতার গল্প বলবেন তিনি।নাম তাঁর অভি। পুরো নাম অভিমুন্য। অভিনয়ের পাশাপাশি যে ছদ্মবেশ ধরতেও সিদ্ধহস্ত। নিজের হাতের রূপটানে নিমেষে পাল্টে ফেলে ভোল! এরপর সমাজের অন্যায়-অব্যবস্থার বিরুদ্ধে একহাতে যুদ্ধে নামে সে।
‘বহুরূপ’ অভিনেতার কথায়, “এ ছবি রহস্য-রোমাঞ্চ ঘরানার। আরও ভাল করে বললে, রিভেঞ্জ ড্রামা। পোস্টার মুক্তির পর যেভাবে সাড়া পেয়েছি, তাতে আমরা আশাবাদী। এককথায়, দুরন্ত অভিজ্ঞতা। একেকটা লুকের প্রস্থেটিক মেকআপ করতে সময় লাগত তিন ঘন্টার আশেপাশে। তুলতেও লাগত প্রায় দেড় ঘন্টা। কষ্টকর হলেও এককথায় অপূর্ব অভিজ্ঞতা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে অসুবিধে হত আমার।”
“আমার এই লুকের সম্পূর্ণ কৃতিত্ব সোমনাথ কুন্ডুর। ওঁর কাজ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ওঁর মতো রূপটানশিল্পী বিরল। এমনও হয়েছে, একেকদিন দু থেকে তিন রকমের লুকের প্রস্থেটিক মেকআপ করতে হয়েছে। সোমনাথ কুন্ডু কিন্তু তা করেছেন। আমিও সাধ্যমতো চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। এ ছবির চিত্রনাট্য আকাশ যখন,শুনিয়েছিল সেদিন থেকেই বুঝে ছিলাম দারুণ কিছু একটা হতে চলেছে। আকাশ, আমি এবং সোমনাথ কুন্ডু-তিনজনে মিলে এ ছবির লুক নিয়ে আলোচনা করেছি। ছবির গল্পে নিজের অভিজ্ঞতা থেকে ইনপুটস দিয়েছি। বেশ খানিকটা ওজন ঝরিয়েছি আর চেষ্টা করেছি মন দিয়ে কাজটা করার।” সোহম আরও বলেন, “ছবির শুটিং হয়েছে দক্ষিণ ও উত্তর কলকাতা জুড়ে। বারুইপুরেও কিছুদিনের শুটিং সহয়েছে। এখনও প্রায় তিন দিনের শুট বাকি।”
আজকাল ডট ইন-কে সোমনাথ কুন্ডু বললেন, “সোহমকে চিনি বহু, বহু বছর। ওঁর সঙ্গে এ ধরনের কাজ এই প্রথম করলাম। দেখুন, একটা কথা বলি। যেকোনও রুপটানশিল্পীর কাজ চূড়ান্ত সফল তখন হয়, যখন সেই অভিনেতা তাঁর পারফরম্যান্সটাও সৎভাবে করেন। সেটা না হলে, রূপটানশিল্পীর কাজ কিন্তু পরিপূর্ণ মর্যাদা পায় না। এর আগে ‘ভিঞ্চিদা’, ‘অপরাজিত’, ‘পদাতিক’, ‘বাঘা যতীন’-এর মতো ছবিতে মুখ্যাভিনেতাদের রূপটানের ভার ছিল আমার উপর। দর্শকরা দেখেছেন, সেসব ছবিতে সেই অভিনেতাদের পারফরম্যান্স। সেসব দারুণ হয়েছিল বলেই আমার কাজটাও সার্থক। সোহমের ক্ষেত্রেও একই কথা বলব। খুব খেটেছে, ভাল পারফর্মার।”
কথাশেষে তাঁর সংযোজন, “গত ৩০ বছর ধরে রূপটানশিল্পীর কাজ করছি। ওপর বাংলায় সাকিব খানের সঙ্গেও কাজ করেছি। গত নয়-দশ বছর ধরে বাংলা ছবির জগতে প্রস্থেটিক মেকআপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আজও নতুন প্রজেক্টে কাজ শুরু আগে বুক দুরুদুরু করে ওঠে। চেষ্টা করি, নিজেকে উজাড় করে দিতে। বহুরূপ-এর ক্ষেত্রেও তাই। পরিচালক প্রস্তাব দিয়েছিলেন, চিত্রনাট্য পাঠিয়েছিলেন। পড়ে ভাল লেগেছিল। তারপর স্কেচ শুরু করি, কেমন হবে বিভিন্ন চরিত্রের লুক। সেসব নিয়ে আলোচনা করে কাজ শুরু করেছিলাম। এ ছবিতে সোহমের সঙ্গে কাজ করে খুব তৃপ্ত হয়েছি। পোস্টারের ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পর যেমন সাড়া পাচ্ছি, ভালই লাগছে।”
প্রসঙ্গত ‘বহুরূপ’-এ সোহমের সঙ্গে রয়েছেন ইধিকা পাল, কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, ভরত কল, দেবলীনা দত্ত, রাজু মজুমদার এবং আরও অনেকে। পরিচালনায় আকাশ মালাকার। ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং রুক্মিণী ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট-এর প্রযোজনায় তৈরি হচ্ছে বহুরূপ। আকাশ মালাকারের লেখা গল্পে চিত্রনাট্যের রূপ দিয়েছেন নীলাদ্রি গঙ্গোপাধ্যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি