রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ মে ২০২৫ ২২ : ৫৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় জনপ্রিয়তা কুড়িয়েছেন যাঁরা, তাঁদের বড়পর্দায় অভিষেক ঘিরে দর্শকের মধ্যে চলে আরও রমরমা। এবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন সায়ন মুখোপাধ্যায় ও ঋতু পাইন।
ছবির নাম 'লটারী জিন্দাবাদ'। 'এস এস এন্টারটেনমেন্ট' প্রযোজিত এই ছবির পরিচালনায় জিৎ দত্ত। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। সিকিমের মনোরম পরিবেশে সায়ন-ঋতুর সঙ্গে দেখা পাওয়া গেল খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, দেবলীনা দত্ত, রিয়া গাঙ্গুলি, রাজদীপ সরকার এবং মন্টু মল্লিকদের।
ছোটপর্দার জনপ্রিয় মুখ ঋতু পাইন এবং সায়ন মুখোপাধ্যায় জুটি বেঁধেছেন এই ছবিতে। ছবিটির গল্প লিখেছেন সাবির। চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে সনৎ সেন। গল্পে 'মদন' অর্থাৎ খরাজ মুখোপাধ্যায় এক কোটি টাকার লটারি জেতার পর সেই লটারির টিকিট হারিয়ে যায়।
তারপর কীভাবে সেই টিকিট উদ্ধার হয়, তা নিয়েই জমে ওঠে কাহিনি। রহস্য ও কমেডির মিশেলে তৈরি এই ছবি চলতি বছরের শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন সায়ন। অন্যদিকে, জি বাংলার ধারাবাহিক 'মালা বদল'-এ 'ঘটক দিদি'র চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন ঋতু। ধারাবাহিক শেষ হতেই তাই তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এবার আর ছোটপর্দায় নয়, একেবারে বড়পর্দার নায়িকা হয়ে চমক দিলেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি