রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ০৮ মে ২০২৫ ২২ : ৩৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একদিকে যখন দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা তুঙ্গে, ঠিক তখনই মুক্তির আগের দিনই বড় সিদ্ধান্ত নিল ম্যাডক্স ফিল্মস। রাজকুমার রাও ও ওয়ামিকা গব্বির রম-কম ‘ভুলচুক মাফ’ আর মুক্তি পাচ্ছে না বড়পর্দায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন! দেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও জাতীয় নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বড়পর্দায় মুক্তির থেকে সরিয়ে ছবিটি সরাসরি মুক্তি পাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে — আগামী ১৬ মে।
এক যৌথ বিবৃতিতে ম্যাডক্স ফ্লিমস এবং অ্যামাজন প্রাইম ভিডিও জানিয়েছে, “সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ও সারা দেশে নিরাপত্তার উচ্চ সতর্কতার কথা মাথায় রেখে আমরা আমাদের পারিবারিক বিনোদনমূলক ছবি 'ভুলচুক মাফ' সোজা আপনাদের ঘরে নিয়ে আসছি, ১৬ মে থেকে, অ্যামাজন প্রাইম ভিডিও -তে। প্রেক্ষাগৃহে আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু দেশের মঙ্গলই সবার আগে। জয় হিন্দ!”
এই ঘোষণাটি আসে এমন এক সময়, যখন ৭ মে-র 'অপারেশন সিঁদুর' নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্য, যা ছিল জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে জঙ্গি হামলার পাল্টা জবাবে ভারতের সুনির্দিষ্ট মিসাইল স্ট্রাইক। গোটা দেশে চলছে নিরাপত্তা মহড়া, তৈরি হচ্ছে প্রতিরক্ষার কৌশল।
এর আগে এক আলোচনাচক্রে রাজকুমার ও ওয়ামিকা বলেছিলেন, ‘ভুলচুক মাফ’ এমন একটি পারিবারিক বিন্দোনের ছবি—যার আসল মজা শুধুই বড়পর্দায় পাওয়া সম্ভব। তবে একই সঙ্গে দু’জনেই অপারেশন সিঁদুরেরর প্রতি সমর্থনও জানিয়েছিলেন। তবে এখন, যাঁরা এই হাসির মেলায় মজতে চাইছেন, তাঁদের আর একটু অপেক্ষা করতেই হবে—১৬ মে অবধি। এবার বাড়িতেই বসে পরিবারসহ হাসির ঝড় তুলবে ‘ভুলচুক মাফ’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি