শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
শ্যামশ্রী সাহা | | Editor: উপালি মুখোপাধ্যায় ২৬ ডিসেম্বর ২০২৩ ২০ : ২৫
প্রশ্ন: প্রথম সিরিজে অভিনয় করলেন, কেমন অভিজ্ঞতা?
মিমি: চন্দ্রাশিস রায়ের পরিচালনায় কাজ করে খুব ভাল লেগেছে।
প্রশ্ন: সিরিজে ডেবিউয়ের জন্য আইনজীবী ‘পৃথা রায়’-এর মতো চরিত্রের অপেক্ষায় ছিলেন?
মিমি: একদম। অনেক স্ক্রিপ্ট পড়েছি। মনের মতো হচ্ছিল না। একটা ভাল গল্প, ভাল চরিত্র আর সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম।
প্রশ্ন: সত্যি ঘটনার চিত্রনাট্যের কোনও চরিত্রে কাজ করার প্রস্তুতি কি একটু আলাদা?
মিমি: এই সিরিজের ঘটনা কোনও গল্প নয়, সত্যি। তার উপর সিরিজে আমার প্রথম কাজ। একটা চাপ তো ছিলই। এখানে আমার চরিত্র একজন আইনজীবীর। পৃথা রায়। আমাদের পরিচালক চন্দ্রাশিস প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সাহায্য করেছেন। শুটিং ফ্লোরে প্রথম দিন একটু নার্ভাস ছিলাম। তারপর সব ঠিকঠাক।
প্রশ্ন: সত্যের জন্য বা ন্যায়বিচারের জন্য লড়াই কতটা কঠিন?
মিমি: পুরোটাই একটা চিত্রনাট্যের উপর নির্ভর করে। আমরা শুধুমাত্র একটা চরিত্রে অভিনয় করি। এখানে আমি মিমি চক্রবর্তী নই, পৃথা রায়। প্রত্যেকটা চরিত্র চ্যালেঞ্জ নিয়ে আসে। আমরা অভিনেতারা চেষ্টা করি নিজের একশো শতাংশ দিতে। মানুষের হৃদয়ে পৌঁছে যেতে। যাতে তাঁরা সেই চরিত্রকে মনে রাখতে পারে। এখানেও সেই চেষ্টাই করেছি। এটা তো সিনেমা নয়, সিরিজ। টিকিট কেটেছে বলে দেখতেই হবে সেটা নয়। দর্শক নিজের ইচ্ছে মতো দেখেন। ভাল না লাগলে অন্য কিছু দেখবেন। দর্শক যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিজটা দেখেন সেই চেষ্টাই করেছি।
প্রশ্ন: এর আগে ‘ধনঞ্জয়’-এ আপনি আইনজীবীর ভূমিকায় ছিলেন, এখানেও। প্রতিবাদী চরিত্রই কি মিমির পছন্দ?
মিমি: পছন্দের চরিত্র তো অনেক আছে। সেই মতো গল্প আসা দরকার। ‘ধনঞ্জয়’-এ ‘কাব্য সিনহা’ আর ‘যাহা বলিব সত্য বলিব’তে ‘পৃথা রায়’। পছন্দের চরিত্র পেয়েছি। দু’জনেই আইনজীবী। আমি চেষ্টা করেছি দুটো চরিত্র আলাদাভাবে করতে। যেন কোনও মিল না থাকে। এখানে সেই চেষ্টাটা করেছি।
প্রশ্ন: সত্যি কথা বলতে গিয়ে কখনও বিপদে পড়েছেন?
মিমি: হ্যাঁ পড়েছি। ছোটবেলা থেকে জেনেছি, সত্যি কথা বলতে হয়। সত্যর কোনও বিকল্প নেই। কিন্তু আসল কথা হল, মুখের উপর সত্যিটা কেউ শুনতে চায় না। অনেকে আহত হন। তাই সত্যি কথা বলার আগে ভাবতে হয়, কীভাবে কথাটা বলব।
প্রশ্ন: প্রতিপক্ষ হিসাবে টোটা রায়চৌধুরীর সঙ্গে আইনি লড়াই কতটা এনজয় করলেন?
মিমি: যখন স্ক্রিপ্টটা শুনেছি তখনই বুঝতে পেরেছিলাম কী করতে হবে। আর টোটাদা একজন অসাধারণ অভিনেতা। ওঁর সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে। আমার আশা দর্শকেরও ভাল লাগবে।
প্রশ্ন: অনেক দিন পর আবার এসভিএফের সঙ্গে। আগামিদিনেও নিশ্চয়ই দেখা যাবে?
মিমি: আশা করছি আরও কাজ করব।
প্রশ্ন: পৃথা রায় পাঠক, দর্শকদের কী বলবেন?
মিমি: আমার দর্শকরা জানেন, আমি যা বলি সত্যি বলি। এই কোর্টরুম ড্রামা দর্শকদের ভাল লাগবে আমার বিশ্বাস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি