রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

No OTT for Aamir Khan s Sitaare Zameen Par to stream via pay per view only

বিনোদন | বড়পর্দার পর সরাসরি ওটিটি-তে নয়! নতুন ছকে ‘সিতারে জমিন পর’ নিয়ে কোন বড় বাজি খেললেন আমির?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ০৮ মে ২০২৫ ২২ : ০৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে আমির খান অভিনীত ও প্রযোজিত নতুন ছবি ‘সিতারে জমিন পর’। মে ৫ তারিখে এ ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছে আমির খানের প্রযোজনা সংস্থা, সঙ্গে এসেছে ছবির প্রথম পোস্টারও। তবে ঘোষণার ক’দিনের মধ্যেই খবর—এই ছবি নাও আসতে পারে কোনও ওটিটি প্ল্যাটফর্মে!

 

হ্যাঁ, ঠিকই পড়েছেন! শোনা যাচ্ছে, আমির খান চেয়েছেন এ ছবির ক্ষেত্রে একেবারে অন্যরকম এক প্রচার কৌশল ব্যবহার করতে। তা হল, ছবিটি প্রেক্ষাগৃহে  মুক্তির দু’মাস পর ইউটিউব পে-পার-ভিউ-এর মাধ্যমে দেখা যাবে। অর্থাৎ, সাবস্ক্রিপশন-ভিত্তিক স্ট্রিমিং নয়, দর্শকদের আলাদা করে টাকা দিয়ে দেখতে হবে! 

 

আমিরের প্রযোজনা সংস্থার এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বড়পর্দায় এ ছবি মুক্তির পর সে ছবি ওটিটিতে সম্প্রচার শুরু হওয়ার পর, অনেক দর্শক আর বড়পর্দায় গিয়ে সে ছবি দেখতে যেতে চান না। সেটা আমির চান না। ‘সিতারে জমিন পর’-এর পোস্টারে কোনও স্ট্রিমিং প্ল্যাটফর্মের লোগো না থাকার এটাও একটা বড় কারণ।

 

সেই সূত্র আরও জানিয়েছে, এখানে একাধিক দিক কাজ করছে। অনেকেই এখন বড়সড় মাপের ছবি ছাড়া অন্য ধাঁচের ছবি শুধু ওটিটিতেই দেখতে পছন্দ করেন। তাই এই ধরনের ছবি অনেকসময় প্রেক্ষাগৃহে ঠিকমতো সাড়া পায় না। পে-পার-ভিউ-তে কিন্তু সিনেমার মতোই দর্শকের ‘খিদে’ তৈরি হয়। দর্শকদের আলাদা করে খরচ করতে হয়, ফলে তারা গুরুত্ব দেয়। আমির সেই দর্শক-ভিত্তিক কনসেপ্টেই ভরসা রাখছেন।

 

‘সিতারে জমিন পর’ আর.এস. প্রসন্ন পরিচালিত এই ছবি মূলত এক কমেডি-ড্রামা, যেখানে উঠে আসবে ভিন্ন সক্ষমতাসম্পন্ন মানুষদের গল্প। ছবিতে আমির খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জেনেলিয়া ডি'সুজা।

 

বড়পর্দায় জমিয়ে ছবি দেখার অভিজ্ঞতা পুরোদমে ফেরাতে চায় বলিউড—এবং সেই লড়াইয়ে এবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমির খান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া