রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ মে ২০২৫ ২১ : ৪৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: এইমুহূর্তে বিতর্কের কেন্দ্রে প্রাক্তন বলিউড অভিনেত্রী ও ইরানি মডেল মন্দনা করিমি। ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিস্ফোরক এক ইনস্টাগ্রাম পোস্ট করেন তিনি, যেখানে এই অপারেশনকে তিনি ব্যাখ্যা করেন “হিন্দুত্ব ফ্যাসিজম”-এর উদাহরণ হিসেবে। সহজ কথায় ফ্যাসিবাদী হিন্দুত্ব! ব্যস, মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর এই পোস্ট। নেটপাড়ায় উপচে ওঠে ক্ষোভ। অনেকেই তাঁকে “ভারত ছেড়ে চলে যাওয়ার” পরামর্শ দিয়েছেন। কেউ কেউ তো সরাসরি তাঁকে দেশ থেকে বিতাড়নের দাবি তুলেছেন।
মন্দনার পোস্টে লেখা ছিল— “এইমাত্র ভারত পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বোমা ফেলেছে, সাধারণ নাগরিক আর শিশুদের প্রাণ গেছে। খান ইউনিসে মাত্র কিছুক্ষণ আগে ইজরায়েল এক গোটা পরিবারকে খুন করেছে। আমেরিকা গতকালই ইয়েমেনে বোমাবর্ষণ করে নিরীহ মানুষ মারল। এই সব মৃত্যুই যেন একে-অপরের কাছ থেকে শেখা নির্মমতার ফল। আজ যখন বিশ্ব চুপ করে থাকে, তখন এই যুদ্ধাপরাধগুলো প্রকাশ্যে চালিয়ে যাওয়া যায়। সেটা জায়োনিজ়ম হোক, হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ বা আমেরিকান ‘এক্সসেপশনালিজম’— সাম্রাজ্যবাদ আগুনের মতো ছড়িয়ে পড়ছে, পুড়িয়ে দিচ্ছে সব কিছু।”
Mandana Karimi @manizhe is Iranian.
— Shashank Shekhar Jha (@shashank_ssj) May 7, 2025
She lives in India & earns from Indian movie industry and Indian Brands.
Now, she is criticising #OperationSindoor.
Requesting @MEAIndia to cancel her visa and deport her back to Iran. pic.twitter.com/1QRAqmLcql
মন্দনার এই বক্তব্য ঘিরেই জ্বলে ওঠে বিতর্ক। বহু ভারতীয় নেট-নাগরিকের মতে, এই মন্তব্য শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, গোটা দেশের ভাবমূর্তির বিরুদ্ধে। তবে সেই বিতর্কের মাঝেই মন্দনা আবার মুখ খুলেছেন। নতুন একটি পোস্টে তিনি লেখেন, “১৬ বছর ধরে আমি ভারতে বসবাস করছি। এই দেশেই কাজ করছি, নিজের ঘর বানিয়েছি। ভারতীয় সরকারকে আমি সম্মান করি। আমি গর্বিত ভারতের জন্য।”
তাঁর মতে, তাঁর আগের বার্তাটি ছিল শান্তির বার্তা, কোনও রাজনৈতিক বা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য নয়। যদিও বেশ কিছু অনামা ইনস্টাগ্রাম প্রোফাইল তাঁকে নানাভাবে আক্রমণ করেছে, এমনকি নিজ দেশে ফিরে যাওয়ার বার্তাও দিয়েছে। মন্দনার আক্ষেপ, কিছু মানুষ এখনও তাঁকে 'বহিরাগত' হিসেবে দেখতে চায়।
তিনি আরও বলেন— “আমি সবসময় স্পষ্টভাবে কথা বলেছি, কিন্তু কখন কী বলব, সেটাও আমার অধিকার। তা কেউ আমাকে নির্ধারণ করে দিতে পারে না।” শেষে তিনি লেখেন, “এই দেশ আমাকে আশ্রয় দিয়েছে, গর্ব দিয়েছে, নিজের একটা জায়গা দিয়েছে। ভারতীয় সরকারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, যেভাবে তারা দেশের সীমান্ত রক্ষা করেছে এবং আন্তর্জাতিক পরিসরে মাথা তুলে দাঁড়িয়েছে।”
প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ হল ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার সম্মিলিত প্রতিশোধমূলক অভিযান, যা পহেলগাওঁয়ে সন্ত্রাসী হামলার জবাবে চালানো হয়েছে। এই অভিযানে পাকিস্তান ও পিওকে-তে (পাক-অধিকৃত কাশ্মীর) থাকা মোট ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। বহু বলিউড তারকা যেখানে এই অপারেশনের প্রশংসা করেছেন, সেখানে মন্দনার মন্তব্য একেবারে বিপরীত পথে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি