রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ মে ২০২৫ ২০ : ৫৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: আদ্যন্ত প্যাশন, 'পারফেকশনিজম' আর দায়বদ্ধতার আরেক নাম আমির খান। আর এই তিনটি শব্দ এক হয়ে যখন 'মহাভারত' নামক ভারতের মহাকাব্যের সঙ্গে মিশে যায়, তখন তৈরি হয় এক মহা-স্বপ্ন। তবে সেই স্বপ্ন বুকে নিয়ে আমিরের প্রশ্ন—তিনি পারবেন তো মহাভারতের মতো এক মহৎ সৃষ্টি তুলে ধরতে, সেই যোগ্যতা কি সত্যিই তাঁর আছে?
সম্প্রতি এক সম্মেলনে এই বহু প্রতীক্ষিত স্বপ্নপ্রকল্প নিয়ে মুখ খুললেন আমির। বললেন— “মহাভারত বানানো আমার স্বপ্ন। কিন্তু এটা খুব কঠিন স্বপ্ন। কারণ মহাভারত আপনাকে কখনও হতাশ করবে না, বরং আপনি যদি ওকে হতাশ করেন—তাহলে সেটাই সবচেয়ে বড় ক্ষতি।”
'মহাভারত' স্রেফ একটি নয়, একাধিক সিনেমা হবে। একাধিক পরিচালকও থাকবেন! এই প্রথমবার সেকথা এতটা স্পষ্ট করলেন আমির। জানালেন—একটা সিনেমায় মহাভারতের বিস্তার সম্ভব নয়। “এই প্রজেক্ট হবে একাধিক পর্বে বিভক্ত। এবং সম্ভবত একাধিক পরিচালক একসঙ্গে কাজ করবেন। এই ছবির মাত্রাটাই এমন যে একার পক্ষে সামাল দেওয়া অসম্ভব।” তিনি আরও জানান, এই কারণে হয়তো তিনিই নিজে পরিচালনায় নামবেন না।
'মহাভারত'-এর কোন চরিত্রে নিজেকে ভাবেন আমির? জবাবে উঠে এল 'কৃষ্ণ'র নাম! একাধিক যুগান্তকারী চরিত্রের মাঝে আমির সবচেয়ে বেশি আকৃষ্ট হন যাঁর প্রতি, তিনি ‘কৃষ্ণ’। বললেন ,“এই চরিত্রটা আমাকে দারুণ ভাবে অনুপ্রাণিত করে। কৃষ্ণর মধ্যে যে গভীরতা আছে, সেটাই আমাকে টানে।”
সুতরাং, এ কথা বললে খুব হয়ত ভুল হবেনা যে ‘মহাভারত’ আমির খানের জন্য একটা সিনেমা নয়, এ এক সত্যান্বেষণের সাধনা। এক অদৃশ্য দায়বদ্ধতার সঙ্গে একটা মহান কাহিনি ফের নতুন করে গড়ার প্রয়াস। স্বপ্ন, দ্বিধা আর দায়ের এই অদ্ভুত মিশ্রণেই তৈরি হচ্ছে বলিউডের সম্ভাব্য সবচেয়ে বড় প্রজেক্ট।
অভিনেতা নির্বাচন হবে চরিত্র অনুযায়ী, নামের ওজন বুঝে নয়। অভিনয় জগতে ‘স্টারকাস্ট’ শব্দটা যত গুরুত্বপূর্ণ, এই প্রজেক্টে ততটাই গুরুত্ব পাচ্ছে ‘ফিট কাস্টিং’। এ প্রসঙ্গে আমিরের স্পষ্ট বক্তব্য—“কে কোন চরিত্রে মানানসই, সেটাই হবে কাস্টিংয়ের মাপকাঠি। নাম নয়, উপযুক্ততা জরুরি।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি