রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৮ মে ২০২৫ ১৭ : ৪৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: সান বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। সিংহ রায় পরিবারের ওঠা-পড়া নিয়ে এগিয়ে চলেছে এই ধারাবাহিক। বাড়ির বড়ছেলে রুদ্র সিংহ রায় এবং তাঁর স্ত্রী আলোর সম্পর্কের টানাপোড়েনের ইতি হয়েছে এখন। রুদ্র-আলো কাছাকাছি এসেছে। 'রুদ্র'র ভূমিকায় তথাগত মুখোপাধ্যায় এবং 'আলো'র ভূমিকায় পায়েল দে'র জুটি এখন খুবই জনপ্রিয়।
গল্পের নতুন মোড়ে সিংহ রায় পরিবার আয়োজন করেছে এক জমকালো বৈশাখী উৎসব 'বৈশাখী মহাপার্বণ'। নাচে-গানে-হাসি-ঠাট্টায় এক চোখ ধাঁধানো উৎসবের আসর বসতে চলেছে সিংহ রায় বাড়িতে।
এই জমজমাট অনুষ্ঠানে দেখা যাবে 'শোলক সারি', 'ভিডিও বৌমা', 'আকাশ কুসুম' পরিবারের প্রায় সকল সদস্যদের। সবাই শুধু উপস্থিত থাকবেন তা নয়, নাচে-গানে মাতিয়ে দেবেন 'বৈশাখী মহাপার্বণ'। 'শোলক সারি' থেকে শোলক (সুকন্যা চক্রবর্তী), সারি ( সুস্মিতা অধিকারী), সার্থক (ইন্দ্রনীল চট্টোপাধ্যায়) যেমন থাকছেন, তেমন 'আকাশ কুসুম'থেকে ডালি-রক্তিম (সম্রাট এবং কথা)কে দেখা যাবে।
অন্যদিকে, 'ভিডিও বৌমা' থেকে আকাশ-মাটি (আরিয়ান এবং রিখিয়া) এবং পরিবারের অন্য সদস্যরা যেমন রিম (রিমঝিম মিত্র),আঁচল (অনন্যা), মেহুলি (সুরঞ্জনা) এবং আরও অনেকেই উপস্থিত থাকবেন।
এই বৈশাখী উৎসবে কে কী করবে সেখানেই থাকছে চমক। 'বৈশাখী মহাপার্বণ'-এর অন্যতম আকর্ষণ জোজো। এই উৎসব কি শুধুই নাচে-গানে-মজায় ভরে উঠবে নাকি ঘাপটি মেরে লুকিয়ে আছে কোনও অঘটনের অশুভ বার্তা? উত্তর মিলবে ১১ মে, সন্ধে সাড়ে সাতটায়, সান বাংলায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি