রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

John Abraham Drops Major Hints About Sequels to Desi Boyz and Garam Masala

বিনোদন | চলতি বছরেই আসছে ‘গরম মসালা ২’ ও ‘দেশি বয়জ ২’? অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধা নিয়ে কী বললেন জন আব্রাহাম?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ মে ২০২৫ ০০ : ৪০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অক্ষয় কুমারের সঙ্গে সম্ভবত ফের এক ফ্রেমে দেখা যেতে পারে জনকে! একের পর এক জনপ্রিয় কমেডি ছবি উপহার দিয়েছেন এই দুই তারকা—‘গরম মসালা’, ‘দেশি বয়জ’, ‘হাউসফুল ২’—তবুও দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। অবশেষে, জন নিজেই ইঙ্গিত দিলেন তাঁদের রিইউনিয়নের!

 ‘

 

এক সাক্ষাৎকারে জন স্পষ্ট জানিয়েছেন—অক্ষয়ের সঙ্গে ফের কাজ করার দারুণ ইচ্ছা রয়েছে তাঁর। তাঁর কথায়,“আমি মাঝে মাঝে অক্ষয়ের সঙ্গে কথা বলি। তবে রোহিত ধাওয়ানের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, ও শুধু পরিচালক নয়, আমার ছোট ভাইয়ের মতো। 'দেশি বয়জ' আর 'ঢিশুম' দুটো ছবিই ওর সঙ্গে করেছি, আর আমরা নিয়মিত যোগাযোগ রাখি।” আর তারপরেই এল সেই বিস্ফোরক স্বীকারোক্তি— “হ্যাঁ, আমরা খুব উত্তেজিত ‘গরম মসালা ২’ বা ‘দেশি বয়জ ২’—বা দুটোই—নিয়ে কিছু করার জন্য। এগুলো করলে ভীষণ মজা হবে। আমি তো বলব, অক্ষয়ের সঙ্গে কাজ করা মানেই ছুটিতে যাওয়ার মতো! ও অসাধারণ মানুষ, আর আমরা একসঙ্গে থাকলে সবসময় দুর্দান্ত সময় কাটে। এই ছবি দু’টো হলে আমি সবচেয়ে খুশি হব। আমি কমেডি খুব ভালবাসি—থিয়েটারে ঢুকে দর্শক যেন হেসে গড়িয়ে পড়ে, এর থেকে ভাল আর কী হতে পারে!”

 

 


সাক্ষাৎকারে জন আরও জানান, অক্ষয় ‘সবথেকে নিয়মানুবর্তিতা অভিনেতা’ ট্যাগটা পেয়েছে ঠিকই, কিন্তু তাঁর মতে তিনিও কম যান না। “অক্ষয়ের সঙ্গে আমি সময় কাটাতে খুবই পছন্দ করি, একদম ‘বয় থিং’! আমরা দুজনেই ভোরবেলা উঠি, রাতে তাড়াতাড়ি ঘুমোই—হ্যাঁ, ও ডিসিপ্লিনড ঠিকই, কিন্তু আমি সম্ভবত একটু বেশি। তবে এই মুকুটটা ওর কাছেই থাক।”

 

এখনও পর্যন্ত ‘গরম মসলা’, ‘দেশি বয়েজ’-এর কোনও সিক্যুয়েল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে জনের মুখে এই সরাসরি ইঙ্গিত, অক্ষয়ের সঙ্গে আলাপ এবং রোহিত ধাওয়ানের সক্রিয় যোগাযোগ—সব মিলিয়ে একটাই জল্পনা ঘিরে ধরেছে বলিপাড়া: ‘গরম মসালা ২’ নাকি ‘দেশি বয়জ ২’, কোনটা আগে আসছে?’

 

জন-কে যতটা আশাবাদী শোনা গেল, তাতে মনে হচ্ছে বলিউডের এই ব্লকবাস্টার জুটির কামব্যাক শুধুই সময়ের অপেক্ষা!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া