রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ মে ২০২৫ ২২ : ৪৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। ভারতের ‘অপারেশন সিঁদুর’ এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র ২৫ মিনিটে ২৪ বার আঘাত হেনে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। মঙ্গলবার রাতে সেই ‘অপারেশন সিঁদুর’ অভিযানে অন্তত ৭০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি সরকারি সূত্রে।
আর তার মধ্যেই ফুঁসে উঠল বলিউডের এক পরিচিত মুখ—ফওয়াদ খান। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক, যার আঁচ ছড়িয়ে পড়েছে দুই দেশের কূটনৈতিক আবহে, এমনকি বিনোদন দুনিয়াতেও। “লজ্জাজনক হামলা”, “পাকিস্তান জিন্দাবাদ”—পোস্ট করে ঘৃতাহুতি ফাওয়াদের! বুধবার নিজের এক্স হ্যান্ডেল থেকে ফওয়াদ লেখেন — “এই লজ্জাজনক হামলায় যাঁরা মারা গিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি। নিরপরাধের মৃত্যু দিয়ে আগুন জ্বালানো বন্ধ হোক। পাকিস্তান জিন্দাবাদ!”
এই মন্তব্যের পরই শুরু হয় ব্যাপক ট্রোলিং, ভারতীয়দের মধ্যে দেখা দে ক্ষোভের সুনামি। পোস্টটি পরে ডিলিট করে দিলেও স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে মুহূর্তে। শুধু ফওয়াদ একা নন। মাহিরা, হানিয়া, মাওরা—পাকিস্তানের একাধিক অভিনেত্রী যাঁরা ভারতেও জনপ্রিয় সবাই একে একে ভারতের বিরুদ্ধে গর্জে উঠলেন! ‘রইস’ খ্যাত মাহিরা খান, অভিনেত্রী হানিয়া আমির এবং মাওরা হোকেন-ও প্রকাশ্যে ভারতের অভিযানের বিরোধিতা করেছেন। মাহিরা তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন:
“কাপুরুষতা! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন।” আর হানিয়া লেখেন এককথায় লেখেন “কাপুরুষোচিত।” অবশ্য তাঁদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ভারতীয়দের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতের তরফে সুনির্দিষ্ট প্রতিঘাত। সেনা, নৌসেনা ও বায়ুসেনার যৌথ উদ্যোগে এই গোপন অভিযান সম্পন্ন হয় সম্পূর্ণ ভারতীয় ভূখণ্ড থেকে। লক্ষ্য? জঙ্গি ঘাঁটি ধ্বংস—পাক সেনার কোনও স্থাপনায় আঘাত না করেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি