রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ মে ২০২৫ ২২ : ০৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: এক অনাথ শিশু, যে সময়ের সঙ্গে সঙ্গে গড়ে তোলে নিজের সাম্রাজ্য। বাইরে থেকে হাসিখুশি, সফল। আর ভিতরে জমে থাকা অজস্র প্রশ্ন, শূন্যতা আর একাকীত্ব। আর এই চরিত্রেই পর্দায় ফিরছেন অভিনেত্রী রিচা চাড্ডা, মা হওয়ার পরে প্রথমবার ক্যামেরার সামনে।
৩৮ বছর বয়সী রিচা গত বছর জুলাই মাসে কন্যা জুনেইরা ইদা ফজল-এর জন্ম দেন। তারপর দীর্ঘ মাতৃত্বকালীন বিরতির পর আবার কাজে ফিরছেন তিনি। আর এই কামব্যাক এতটা স্পেশ্যাল বলেই, ছবি মুক্তির আগেই তৈরি হয়েছে তুমুল কৌতূহল। নতুন ছবির শ্যুটিং শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। রিচা অভিনয় করবেন একজন উচ্চবিত্ত উদ্যোক্তার চরিত্রে, যিনি জন্ম থেকেই অনাথ এবং যাঁর জীবনের খাতায় শুধুই লড়াই আর প্রমাণ করার দায় রয়েছে। চরিত্রটা যেমন শক্তিশালী, তেমনই আবেগপ্রবণ। নির্মাতাদের আশা, রিচার চরিত্রটি দর্শকের মনে দাগ কাটার জন্য তৈরি।
রিচার কথায়, “এই চরিত্রটা আমার কাছে শুধু একটা রোল নয়, একটা জার্নি। ছবির চিত্রনাট্য যখন পড়ি, কেমন যেন থমকে গেছিলাম। এতটা গভীর, অথচ হালকা! এতটা আবেগঘন, অথচ হাস্যরসের মোড়কে। বাস্তব জীবনের মতোই টানাপোড়েনে ভরা এই গল্প।” তিনি আরও বলেন, “আজকের দুনিয়ায় যেখানে মানুষ ডিজিটাল সংযোগে ব্যস্ত, সেখানে এই গল্প বলবে সত্যিকারের টানের —ভালবাসা, পরিবার এবং নিজের শেকড়ের খোঁজ।”
এই প্রজেক্টের পরেই তিনি অভিনয় করবেন একটি মিউজিক্যাল রোমান্টিক কমেডিতে, যার শুটিং শুরু হবে অক্টোবর মাসে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি