রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Karan Johar s Big Praise for Aryan Khan Directorial Talent

বিনোদন | ‘২০ ঘণ্টা কাজ করে, চুপচাপ হলেও ঝড় তুলবে আরিয়ান’, শাহরুখ-পুত্রকে নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করণের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ মে ২০২৫ ১৯ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের গ্ল্যামার জগতের এক বড় নাম করণ জোহর। কেবল পরপর বক্স অফিস ছবিই তৈরি করেই থেমে থাকেননি করণ, নতুন নতুন অভিনেতা-অভিনেত্রীদেরও ইন্ডাস্ট্রিতে লঞ্চ করে দিয়েছেন তিনি। সেই করণই এবার মুখ খুললেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে নিয়ে—আর তাঁর কথায় স্পষ্ট, আরিয়ানের মধ্যে লুকিয়ে আছে বলিউডের ভবিষ্যৎ ‘তারকা পরিচালক’!

 

করণের কথায়, “আরিয়ানকে আমি আমার ‘ফার্স্টবর্ন’ মনে করি। ওর মধ্যে পরিচালনার যে প্রতিভা, তাতে আমি শতভাগ বিশ্বাস রাখি। এইমুহূর্তে বিস্তারিত কিছু বলতে না পারলেও ‘Ba***ds of Bollywood’ নামের আরিয়ানেয় নতুন শো দেখে আমি রীতিমতো হতবাক।” খোলা গলায় করণ বলেন, “এই ছেলেটা ২০ ঘণ্টা কাজ করে! ওর কাছে কাজটাই সব কিছু। এতটাই পরিশ্রম করে ও।  আরিয়ানের মধ্যে এক অন্য রকম জেদ আছে—ও জিততেই চায়!”

 

 

আরিয়ানের ব্যক্তিত্ব নিয়েও করণ জোহরের বক্তব্য নজর কাড়ার মতো - “শাহরুখ খানের ছেলে মানেই যেরকম আশা থাকে, আরিয়ান ঠিক তার উল্টো। ও নিজের জগতে থাকে, নিঃশব্দে কাজ করে, বাবার নামের কোনও বোঝা ও নিজের উপর চাপায় না।” আরও যোগ করেন, “ আরিয়ানের মধ্যে একেবারে অন্যরকমের ব্যক্তিত্ব  আছে। হার মেনে নেয় না। পরিচালকের মতো ওর স্বরটা একেবারেই নিজের মতো—একদম স্বতন্ত্র।”

 

শুধু একজন ছবি নির্মাতা-ই নয়, আরিয়ানের জন্ম থেকেই তাঁর প্রতি এক অন্যরকম মমতা অনুভব করেন করণ। আবেগে ভেসে এই পরিচালক-প্রযোজক বলেন, “ও যখন জন্মাল, গৌরী আর শাহরুখের সন্তান হিসেবে, তখন থেকেই যেন আমার মধ্যে একটা প্যারেন্টাল ইনস্টিঙ্কট চলে এসেছিল। এখন যখন ওকে ক্যামেরার পিছনে দেখি, মনে হয়—এটা বাস্তব নয়, যেন একটা...যেন একটা কল্পনাতীত অনুভূতি ।”

 

সহজ কথায়, করণের চোখে যে প্রত্যাশা, তাতে স্পষ্ট—শাহরুখ-পুত্র ঝড় তুলতে চলেছে বলিউডের পরিচালকের তালিকায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া