রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shah Rukh Khan And Aditya Chopra Changed My Life: Karan Johar s Big Revelation

বিনোদন | ফ্যাশন ডিজাইনার হওয়া ছিল করণের স্বপ্ন, কিন্তু তাঁর পরিচালকের ভাগ্য লিখে দিল কোন দুই তারকা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ মে ২০২৫ ১৮ : ৫৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: একটু নয়, একেবারে মন খুলে নিজের জীবনের অজানা গল্প শোনালেন করণ জোহর। এক সাক্ষাৎকারে স্বীকার করলেন, পরিচালক হওয়া তাঁর জীবনের লক্ষ্যই ছিল না! বলিউডের ‘হিট মেশিন’ করণ নাকি এক সময় হতে চেয়েছিলেন ফ্যাশন ডিজাইনার বা কস্টিউম ডিজাইনার! কিন্তু ভাগ্য তাঁকে ঘুরিয়ে দিল—আর সেই ভাগ্য-পরিবর্তনের নেপথ্যে ছিলেন বলিউডের দুই দাপুটে তারকার নাম— আদিত্য চোপড়া ও শাহরুখ খান।

 

করণের স্পষ্ট কথা— “আদিত্যই প্রথম বলেছিল, ‘তুই ফিল্মমেকার’। আমি বলেছিলাম, না, আমি ফ্যাশন সম্পর্কিত কিছু করতে চাই। কিন্তু ও বলেছিল, না, তুই ছবি বানাবি।” এখানেই থামেননি করণ। শাহরুখের প্রসঙ্গ তুলেই যেন একরাশ আবেগে ভেসে গেলেন। বললেন, “শাহরুখ একদিন সরাসরি বলল, তুই যদি ছবি বানাস, আমি তোর প্রথম ছবিতে কাজ করব। ও বলেছিল, আর সেটা করেও দেখিয়েছিল!”

 

আর সেই ‘প্রথম ছবি’ই যে আজ বলিউড ইতিহাসের পাতায় লেখা—‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮)—যা করণের কেরিয়ার এক ধাক্কায় আকাশে তুলে দেয়। করণের অকপট স্বীকারোক্তি, “আজ আমি ইন্ডাস্ট্রিতে আছি শুধুমাত্র ওই দুই বন্ধুর জন্য— আদিত্য আর শাহরুখ।”

 

 

একদিকে বলিউডের গ্ল্যামার আর অন্যদিকে বন্ধুত্বের এই নিখাদ গল্প— করণ জোহরের এই স্বীকারোক্তি যেন একটাই কথা বলে- সফলতার পিছনে থাকে এমন কিছু মানুষ, যারা সময়মতো এক ধাক্কা না দিলে গল্পটাই বদলে যেত। অনেকেই হয়তো জানেন না, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’— একাধিক জনপ্রিয় ছবিতে করণ শাহরুখের কস্টিউম ডিজাইন করেছেন নিজে হাতে। করণ কোনওদিন ট্রেন্ড ফলো করেননি, বরং নিজেই ট্রেন্ড বানিয়ে দিয়েছেন— সাহসী রং, অদ্ভুত কম্বিনেশন আর এক্সপেরিমেন্টাল স্টাইলই তাঁর ইউএসপি।

 

করণের স্টাইল স্টেটমেন্ট নিয়ে বলিউডে চর্চার শেষ নেই। তাঁকে দেখে ফ্যাশনরসিকরা বলেন — “ফ্যাশন মানে শুধু সুন্দর নয়, সাহসও!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া