বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'কর বাঁচাতে এনআরআই হব না,' সমালোচকদের তুলোধোনা গম্ভীরের

Sampurna Chakraborty | ০৭ মে ২০২৫ ১৬ : ৫৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আগের দিনই জানিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা উচিত নয় ভারতের। অন্তত যতদিন না সন্ত্রাস কমছে। এবার সমালোচকদের একহাত নিলেন গৌতম গম্ভীর। নাম না করে বিঁধলেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ককে। যারা সুযোগ পেলেই তাঁর সমালোচনা করে। খেলোয়াড় জীবন থেকে মুম্বইয়ের দু'জন প্রাক্তন অধিনায়ক গম্ভীরকে টার্গেট করছে। এবার তার পাল্টা জবাব দিলেন। জানান, যারা কাঁচের ঘরে বাস করে, তাঁদের অন্যদের উদ্দেশে পাথর ছোড়া উচিত নয়। গম্ভীর বলেন, 'আমি আট মাস ধরে এই দায়িত্বে আছি। রেজাল্ট না পেলে, সমালোচনা হতেই পারে। লোকজনের কাজই সমালোচনা করা। এমন অনেকে আছে যারা ২৫ বছর ধরে কমেন্ট্রি বক্সে বসে আছে, যারা ভাবে ভারতীয় ক্রিকেট তাঁদের ব্যক্তিগত সম্পত্তি। দুর্ভাগ্যবশত, ভারতীয় ক্রিকেট কারোর নিজস্ব সম্পত্তি নয়। এটা ১৪০ কোটি ভারতীয়র।' 

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পাওয়া আর্থিক পুরস্কার নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাসকর। এছাড়াও তাঁর কোচিং, রেকর্ড নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন তোলা হয়। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, 'কিছু লোকজন আমার কোচিং, রেকর্ড, কনকাশন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আর্থিক পুরস্কার নিয়ে প্রশ্ন তুলেছে। আমি কোথায় থাকা খরচ করেছি সেটা কাউকে জানানোর প্রয়োজন নেই। তবে দেশের জানা উচিত, এই প্লেয়াররা এনআরআই। যারা ভারতে টাকা উপার্জন করে বাইরে চলে যায়। আমি ১১.৫৫ তে বাইরে পালাই না ১৮০ দিনের জন্য। আমি ভারতীয়। কখনও কর বাঁচাতে আমি এনআরআই হব না।'

২০১১ সালে ইংল্যান্ডের হাতে ০-৪ এ হোয়াইটওয়াশ হয় ভারতীয় দল। সেই সফরে মাথায় চোট পেয়ে দেশে ফিরে এসেছিলেন গম্ভীর। সেই নিয়ে প্রশ্ন তোলেন ভারতের এক প্রাক্তন অধিনায়ক। যার যোগ্য জবাব দেন গৌতি। এদিকে রোহিত শর্মার সঙ্গে তাঁর মতবিরোধের কথা শোনা যাচ্ছে। এই প্রসঙ্গ উড়িয়ে দেন টিম ইন্ডিয়ার হেড কোচ। গম্ভীর বলেন, 'কারা এইসব কথা বলছে। এটা ক্রিকেট বিশেষজ্ঞ এবং যারা ইউ টিউব চ্যানেল চালায় তাঁদের ধারণা। দু'মাস আগে একজন কোচ এবং অধিনায়ক মিলে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ভাবুন না জিতলে আপনারা কী প্রশ্ন করতেন। ভারতীয় ক্রিকেটের জন্য রোহিত যা করেছে, আমি সম্মান করি। রোহিত শর্মার জন্য আমার কাছে অফুরন্ত সময় রয়েছে। প্রথম থেকেই তাই ছিল, ভবিষ্যতেও সেটাই থাকবে।' আইপিএল শেষ হলেই সামনে কঠিন পরীক্ষা। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া