রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Paran Bandopadhyay exclusively talks about Kalida Spin Off and Sujoy Ghosh

বিনোদন | Exclusive: সুজয় ঘোষের হাত ধরে ফিরছে ‘কালীদা’! শুনে কী বললেন পরান বন্দ্যোপাধ্যায়?

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৫ মে ২০২৫ ০১ : ১৩Rahul Majumder

সুজয়-কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের প্রথম ছবি ছিল ‘বব বিশ্বাস’। সুজয় ঘোষের ‘কহানি’র প্রায় এক দশক পরে, ওটিটির পর্দায় ‘বব বিশ্বাস’-এর দেখা পাওয়া গিয়েছিল। ‘বব বিশ্বাস’ ছবিটির কেন্দ্রে রয়েছে ববের জীবনবোধের সঙ্কট অর্থাৎ এগজিস্টেনশিয়াল ক্রাইসিস। তাঁর সঙ্গে কালীদার (পরান বন্দ্যোপাধ্যায়) দৃশ্যগুলি ছবির অন্যতম আকর্ষণীয় দিক। চরিত্র হিসেবে কালীদা বহুমুখী। আধো হিন্দি-বাংলা মেশানো লব্জ যে কত সুন্দর করে বলা যায়, তা পরানের মুখে না শুনলে উপভোগ করা যায় না! এ ছবিতে চরিত্র হিসেবে অভিষেক ‘বব’ বচ্চন সমালোচকের প্রশংসা কুড়িয়েছিলেন তবে স্পটলাইটের অনেকটাই শুষে নিয়েছিলেন কালীদা! জনতামহলে দাবি উঠেছিল, ‘কহানি’ থেকে যেমন বব বিশ্বাসকে নিয়ে স্পিন-অফ হয়েছে, তেমন কালীদা-কে নিয়েই হোক! 

 

 

এক মিনিট! দেরি হল, তবে তিনি শুনলেন। এবং জবাবও দিলেন। তিনি, ‘কহানি’র পরিচালক তথা বব বিশ্বাস-এর গল্পকার তথা চিত্রনাট্যকার সুজয় ঘোষ। আজকাল ডট ইন-কে একান্ত সাক্ষাৎকারে তিনি জোর গলায় জানিয়েছেন কালীদা -কে নিয়ে তিনি স্পিন-অফ করবেন। এবং সেই ছবি দিয়া অন্নপূর্ণা নয়, নিজেই পরিচালনা করবেন সুজয়!  আজকাল ডট ইন-এর তরফেই এ খবর শুনলেন পরান বন্দ্যোপাধ্যায়। শুনে একইসঙ্গে অবাক ও খুশি। 

 

পরান বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আনন্দের কথা। সুজয় যদি করে, খুব খুশিই হব। আর কালীদা চরিত্রটাই তো একটু অন্য ধরনের। আমার নিজেরও খুব প্রিয় চরিত্র একটা মুখোশ পরা চরিত্র। সত্যিকারের চামড়া দিয়ে মুখ যেমন তৈরি হয়, কালীদার 'মুখোশ'টাও ওরকম...তাই দর্শক কালীদাকে নিয়ে সবসময় দোলাচলে থেকেছেন এই ভেবে যে মানুষটা আলোর না কি অন্ধকারের?”

 

 

খানিক থেমে বর্ষীয়ান অভিনেতা ফের বলে ওঠেন, “কালীদার তো একটা ইতিহাস আছে। সেটা কিন্তু কম সাংঘাতিক নয়। ওঁর একটা হোমিওপ্যাথি ওষুধের দোকান রয়েছে।  ক্রেতারা আসে, যার যেমন 'ওষুধ' প্রয়োজন সেটা কালীদা তাঁকে দেয়।”  তাঁর আরও সংযোজন, “যেদিন শরীর সাড়া দেবে, চোখে অল্প হলেও দেখতে পাচ্ছি, অভিনয় করে যাব। কাজ করে যাব।” কিন্তু একটি শর্তও দিলেন পরান বন্দ্যোপাধ্যায়। হেসে বলে ওঠেন, “আমার যা শরীরের অবস্থা, কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে শুটিং হলে বিন্দুমাত্র অসুবিধে নেই। খুব দূরে হলে পারব বলে মনে হয় না। তাই আমাকে নিয়ে যদি এই ছবি করতে হয়, এটাই আমার একমাত্র শর্ত, অনুরোধ।” 

 


‘কালীদা’কে তো পরান বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কেউ চেনেন না। যদি তিনি সুযোগ পেতেন ‘কালীদা’কে কিছু জিজ্ঞেস করার কী প্রশ্ন করতেন? ঝটিতে নিজস্ব ছন্দে বর্ষীয়ান অভিনেতার জবাব – “আমাকে তোমার দু’নম্বর ওষুধটা দিও কালীদা। যাতে এই পৃথিবীতে আরও কয়েকদিন বেঁচে থাকতে পারি!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া