রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ মে ২০২৫ ০০ : ৩০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ছবির নাম ‘থামা’। কিন্তু থেমে নেই এক মুহূর্তও। ভ্যাম্পায়ার থিমে তৈরি এই রোমান্টিক কমেডির শুটিং জমজমাটভাবে চলছে উটি-র ঘন জঙ্গলে। আর এই ছবিতেই জীবনের একেবারে অন্য স্বাদের রোম্যান্সে মেতে উঠেছেন আয়ুষ্মান খুরানা আর রাশ্মিকা মন্দানা। একদিকে প্রেম, অন্যদিকে অন্ধকার অতীতের ছায়া—সব মিলিয়ে এক অন্যরকম ভালবাসার গল্প বলবে এই ছবি।
আপাতত শেষ পর্বের শুটিংয়ে উত্তাল ‘থামা’। পরিচালক আদিত্য সারপোটদার পরিচালিত এই ছবির শেষ দফার শুটিং শুরু হয়েছে ২৮ এপ্রিল থেকে উটির ডোডাবেট্টা পিক আর নীলগিরির গভীর জঙ্গলে। চলবে আগামী ২৫ মে পর্যন্ত। এই দফায় শুধু রোম্যান্টিক মুহূর্ত নয়, বরং ছবির ক্লাইম্যাক্স ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক দৃশ্যেরও শুটিংও রয়েছে।
আর ঠিক এই পর্বেই কাহিনিতে প্রবেশ করতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি—এক রক্তচোষা ভ্যাম্পায়ার চরিত্রে! তাঁর চরিত্রের উৎপত্তি, ভয়াল অতীত আর এক বিস্মৃত অভিশাপের সূত্র ধরেই সামনে আসবে ছবির গল্পের প্রকৃত মোড়।
আদতে কে এই ‘থামা’? কীভাবে জুড়ে গেলেন অশ্বত্থামা? এই প্রশ্ন উঁকি মারছে বহু ছবিপ্রেমীদের মনে। আসলে এই সিনেমার ‘থামা’ নামটি এসেছে মহাভারতের অমর চরিত্র ‘অশ্বত্থামা’ থেকে। আর ছবির প্লট? সেখানেও চমক! এক ঐতিহাসিক (অভিনয়ে অযুষ্মান) গবেষণা করতে গিয়ে পৌরাণিক কাহিনির ভেতর ঢুকে পড়েন, যেখানে প্রাচীন বিজয়নগরের ধ্বংসস্তুপে খুঁজে পান এক অসমাপ্ত প্রেম আর এক ভয়াল অভিশাপের ইতিহাস।
এই ছবি চলবে দুই টাইমলাইনে—আধুনিক ভারতের সঙ্গে সঙ্গে দর্শক ডুব দেবেন অতীতের পৌরাণিক কাহিনিতে। ভ্যাম্পায়ারদের ভারতীয় লোককথা, পৌরাণিক ভিত্তি আর ভালোবাসা-আবেগ সব মিলিয়ে ‘থামা’ এক জাঁকজমক পূর্ণ কিন্তু আবেগঘন অভিজ্ঞতা দেবে দর্শকদের। ছবির এই দফার শুটিং শেষ হলেই বাকি থাকবে কেবল দু’টি গানের কাজ। নির্মাতারা চাইছেন ২০২৫ সালের দীপাবলিতে এই রহস্য ও রোমাঞ্চভরা ছবি মুক্তি পাক, যাতে উৎসবের আবহে দর্শক পান পৌরাণিক রোমান্স আর সুপারন্যাচারাল থ্রিলারের এক দুর্দান্ত মিশেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি