শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Sunaina Roshan On Hrithik Roshan And Rakesh Roshan

বিনোদন | ‘কৃষ ৪’ নিয়ে হাসি হৃতিকের, হাউহাউ কান্না রাকেশের! কেন? গোপন সত্যি ফাঁস হৃতিকের দিদি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ মে ২০২৫ ২১ : ৪৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: হৃতিক রোশনের বহু প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ অধ্যায় ‘কৃষ ৪’ নিয়ে শুরু হয়েছে নতুন অধ্যায়—এইবার তিনি শুধু পর্দায় সুপারহিরো নন, পর্দার পেছনেও প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন!

 

এই খবর সামনে আসতেই আবেগে ভেসেছে গোটা রোশন পরিবার। বিশেষ করে হৃতিকের দিদি সুনায়না রোশন জানালেন, কীভাবে ‘কৃষ ৪’-এর ঘোষণা ও পরিচালনার দায়িত্ব নেওয়ার খবরটি তাঁদের কাছে একেবারে চমকপ্রদ ও আবেপ্রবণ হয়ে উঠেছিল।

 

সম্প্রতি, এক  সাক্ষাৎকারে সুনায়না বলেন, “বাবা একদিন হঠাৎ জানালেন উনি আমার ঘরে আসছেন। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কিছু বড়সড় খারাপ খবর দিতে আসছেন ! কিন্তু তারপর বাবা এসে বললেন, ‘আমি কৃষ ৪ ঘোষণা করতে যাচ্ছি।’ আমি বললাম, ‘দারুণ তো!’ বাবা তারপর বললেন, ‘তোর ভাই এটা পরিচালনা করবে।’ বলতে বলতে আবেগে তখনই বাবা কেঁদে ফেললেন, দেখাদেখি আমার চোখেও জল চলে এল। জীবনে সেই প্রথমবার বাবাকে কাঁদতে দেখলাম… এক অদ্ভুত গর্বের মুহূর্ত ছিল।”

 

সুনয়না আরও বলেন, “আমি তো জানতামই না হৃতিক পরিচালনায় আসছে। এটা ছিল একেবারে আচমকা...মানে হঠাৎ চমক। ‘দুগ্গু’ এখন আমাদের বাবার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”

 

রাকেশ রোশনের কাছ থেকে পরিচালনার ব্যাটন এবার হৃতিকের হাতে। ২০২৫-এর মার্চে আনুষ্ঠানিকভাবে রাকেশ রোশন ‘কৃষ ৪’ এর পরিচালকের আসন ছেড়ে দেন ছেলের জন্য। এই সিদ্ধান্তেই যেন স্পষ্ট, ‘কৃষ’ শুধু একটা সিনেমা নয়—এটা রোশন পরিবারের হৃদয়ের স্পর্শ করা পারিবারিক উত্তরাধিকার। বলিপাড়ায় ফিসফাস,  ‘কৃষ ৪’-এ হৃত্বিকের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়াও ফিরছেন তাঁর পুরনো চরিত্রে। ছবির শুটিং শুরু হবে ২০২৬-এর প্রথম ভাগে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া