রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ মে ২০২৫ ২০ : ৪৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: মুম্বই পুলিশের কাছে ধর্ষণের অভিযোগে দায়ের করা হল অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে। অভিযোগ, বলিউডে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ৩০ বছরের মহিলাকে একাধিকবার যৌন হেনস্থা করেছেন এই অভিনেতা। মহিলার তরফে অভিযোগ দায়েরের পর মুম্বই পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে শুরু হয়েছে পুলিশি তদন্ত।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অভিনেতা ওই মহিলাকে অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে মুম্বই শহরের একাধিক জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই বলিপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে এখানেই থেমে নেই বিতর্ক। এই অভিযোগের ঠিক একদিন আগেই এজাজ খানের বিরুদ্ধে আরেকটি পুলিশি অভিযোগ দায়ের হয় ‘হাউস অ্যারেস্ট’ নামক একটি ওয়েব সিরিজকে কেন্দ্র করে। উল্লু অ্যাপে স্ট্রিম হওয়া এই শো-তে অশ্লীল এবং নারীদের মর্যাদাহানি করে এমন বিষয় থাকার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, এই শো-তে এজাজ খান-সহ সংশ্লিষ্ট প্রযোজক ও নির্মাতারা ইচ্ছাকৃতভাবে নারীদের অশালীন দৃশ্যে অভিনয় করতে বাধ্য করেন। এমনকী, ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, অভিনেতা খান মহিলাদের ঘনিষ্ঠ দৃশ্যে পারফর্ম করার জন্য চাপ দিচ্ছেন এবং অশ্লীল, যৌনগন্ধী প্রশ্নও করছেন!
এই অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইন এবং নারীদের অশালীনভাবে উপস্থাপনের বিরুদ্ধে আইনে এজাজ খান, শো-এর প্রযোজক রাজকুমার পাণ্ডে এবং উল্লু অ্যাপের একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সম্প্রতি বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ ওই ওয়েব সিরিজকে “অশ্লীলতার চূড়ান্ত নিদর্শন” বলে কটাক্ষ করেছেন এবং শো-টি নিষিদ্ধ করার দাবি তুলেছেন।
দুই অভিযোগ নিয়েই এখন মুম্বই পুলিশের তদন্ত চলছে। বলিপাড়ায় জোর চর্চা—কেন বারবার বিতর্কের কেন্দ্রে থাকেন এই অভিনেতা?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি