রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ মে ২০২৫ ২০ : ১৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: প্রকাশ রাজ বরাবরই রাজনৈতিক মন্তব্যে সোজাসাপ্টা। বলিউড যেখানে রাজনৈতিক ইস্যুতে মুখ বন্ধ রাখে, সেখানে ‘ওয়ান্টেড’ ছবিখ্যাত এই অভিনেতা সোজাসুজি বললেন— “অর্ধেক বিক্রি হয়ে গিয়েছে, আর অর্ধেক ভয় পায়।”
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই জনপ্রিয় অভিনেতা বলেন, “যে কোনও ক্ষমতাশালী সরকারই আলোচনা বন্ধ করতে চাইবে। কিন্তু নির্মাতাদের সেই সাহস থাকা উচিত যে তাঁরা প্রয়োজনীয় ছবি বানাবেন এবং মুক্তির জন্য লড়াই করবেন। এছাড়া শিল্পীদের নিজেকেও প্রশ্ন করতে হবে— তাঁরা কেমন ছবি বানাচ্ছেন, তার জন্য কতটা লড়তে প্রস্তুত?”— বলেন প্রকাশ রাজ।
তিনি সরাসরি অভিযোগ করেন, “ইন্ডাস্ট্রিতে আমার অনেক সহকর্মী — তাঁদের মধ্যে অর্ধেক বিক্রি হয়ে গিয়েছে, বাকি অর্ধেক ভয় পায়। তাঁদের ভিতরে সেই শক্তি নেই। আমার এক ঘনিষ্ঠ বন্ধু একবার বলেছিল, ‘প্রকাশ, তোমার মধ্যে দম আছে, তুমি বলতে পারো। আমি পারি না।’ আমি ওকে বলেছিলাম, ‘তোমার অবস্থাটা বুঝেছি, তবু তোমাকে ক্ষমা করতে পারব না। কারণ ভবিষ্যতের ইতিহাসে অপরাধীদের থেকে বড় দায় থাকবে যারা চুপ থেকেছে এই সময়ে, তাদের ওপর!”
“শিল্পীদের মধ্যে সেই লড়াইয়ের মনোভাব থাকা উচিত। মুক্তির জন্য লড়াইটা করতে হবে। অন্যায় চুপ করে সহ্য করলে, তাও একপ্রকার অপরাধ।” স্পষ্ট মন্তব্য প্রকাশ রাজের।
তাঁকে প্রশ্ন করা হয়, এই স্পষ্টভাষী মনোভাবের জন্য কি তাঁর কাজের সুযোগ কমে গিয়েছে? একমুহূর্ত সময় না নিয়ে প্রকাশের জবাব, “হ্যাঁ, ভয় পায় অনেকে। ভাবে, যদি আমার সঙ্গে কাজ করে, তাহলে তারা যা চায় তা পাবে না। এই তো পরিবেশের অংশ। এতে আমি আরও শক্তি পাই! তখন মনে হয়, এই তো ঠিক পথে এগোচ্ছি। লড়তে হবে, মুখ খুলতে হবে। কাজ একেবারে বন্ধ হয় না! হয়, হবে, তবে কম।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি