শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ মে ২০২৫ ১৮ : ০৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: নতুনত্বের অভাবে ভুগছে বলিউড! সৃজনশীলতার দেউলিয়া মাঝেই হাঁপিয়ে উঠছে হিন্দি ছবির ইন্ডাস্ট্রি — সোজাসাপটা মন্তব্য নওয়াজউদ্দিন সিদ্দিকির। সম্প্রতি, এক সাক্ষাৎকারে বলিউডকে এক হাত নিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
নওয়াজ বললেন, “বলিউডে নিরাপত্তাহীনতাও প্রবল। ছবিতে একটা ফর্মুলা চলে মানেই সবাই সেটাকেই অন্তত বছর পাঁচেক ধরে ঘষে-মেজে চালাতে থাকে। ওইভাবেই দর্শকের সামনে পেশ করতে থাকে। এরপর দর্শক যখন তাতে ক্লান্ত হয়ে পড়ে, তখন ওই ফর্মুলাটা ছুড়ে ফেলে দেওয়া হয়। ততদিনে সৃজনশীলতা পুরোপুরি শেষ! এখন তো একটা ছবি হিট করলেই তার ২, ৩, ৪ নম্বর সিক্যুয়েল বেরোতে থাকে। এটা আর কিছু নয়, একেবারে ‘সৃজনশীলতার দারিদ্রতা’! এক কথায়, বলিউড এখন মৌলিকতার দিক থেকে পুরোপুরি ভিখিরি!”
তিনি আরও বলেন, “আর আমাদের ইন্ডাস্ট্রি তো শুরু থেকেই চোর। গান চুরি করেছি, গল্প চুরি করেছি। এমনকি যেসব কাল্ট সিনেমা প্রভূত জনপ্রিয়তা পেয়েছে, তাদের বিখ্যাত দৃশ্যগুলোও স্রেফ টুকে চালিয়ে দেওয়া হয়েছে হিন্দি ছবিতে।” তাঁর সাফ মন্তব্য: “যারা চুরি করে, তারা আবার কতটা সৃজনশীল হতে পারে? দক্ষিণী সিনেমা থেকে, বিদেশি ছবি থেকে—যেখানে যা ভাল লেগেছে, তুলে এনেছে। আর এটাকেই এত স্বাভাবিক করে ফেলা হয়েছে যেন—‘চুরি তো কী হয়েছে!’ এককালে তো একেবারে সিডি ধরিয়ে দিয়ে বলা হত—‘এইটা বানাতে চাই’। ওই দেখে পুরো সিনেমা টুকে ফ্যালো!”
আর এর পরিণাম? সে জবাবও দ্বিধাহীনভাবে দিয়েছেন নওয়াজ। “এভাবে চলতে থাকলে নতুন অভিনেতা-পরিচালকেরাও হবে একই মানের। যাঁরা সৎভাবে কাজ করতে চাইতেন—অনুরাগ কাশ্যপদের মতো পরিচালক—তাঁরা ইন্ডাস্ট্রি ছাড়ছেন। কারণ এমন চোরাচালানসর্বস্ব বলিউডে ভাল কাজের কোনও জায়গা নেই।”
প্রসঙ্গত, একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নওয়াজের নতুন ছবি ‘কোস্তাও’। ছবিতে নওয়াজের চরিত্র কোস্তাও ফার্নান্ডেজ, এক গোয়ান কাস্টমস অফিসার যিনি সোনা পাচারের ভয়াবহ চক্র ভাঙতে গিয়ে ত্যাগ করেছেন নিজের সবকিছু। সেজাল শাহ পরিচালিত এই বাস্তব অবলম্বনে নির্মিত ক্রাইম ড্রামায় রয়েছেন প্রিয়া বাপাট, কিশোর, হুসেইন দালাল ও মাহিকা শর্মা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি