রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৫ মে ২০২৫ ১৬ : ৪৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: গসিপ আর ট্রোলের বন্যায় যখন বাঁচার জায়গা খুঁজছেন বলিপাড়ার বহু অভিনেতা, তখন ইরফান খানের ছেলে বাবিল খান নিজের যন্ত্রণা উগরে দিলেন ক্যামেরার সামনে। আর তাঁর সেই কান্নার মুহূর্তের ভিডিও আজ ভাইরাল।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ভিডিও পোস্ট করে বাবিল খান মুখ খুলেছিলেন কিছু সহ-অভিনেতার প্রসঙ্গে। এরপর অবশ্য অ্যাকাউন্ট-ও ডিলিট করে দেন। তারপরেই নতুন করে সমাজমাধ্যমে ফিরে এসে বাবিল স্পষ্ট করে জানালেন— “ভিডিওটা আসলে ভুল বোঝা হয়েছে। আমি কাউকে আক্রমণ করিনি, বরং সমর্থন জানাতে চেয়েছিলাম।” তাঁর তালিকায় ছিলেন অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, গৌরব আদর্শ, অর্জুন কাপুর, রাঘব জুয়াল আর অরিজিৎ সিং।
বাবিলের এই ভিডিও প্রসঙ্গে অনন্যার জবাব? একদম স্পষ্ট —শুধু ভালোবাসা আর ইতিবাচক শক্তি তোমার জন্য বাবিল, সবসময় তোমার পাশে আছি!
সিদ্ধান্ত চতুর্বেদী শেয়ার করলেন বাবিলের সেই ভিডিও যেখানে বাবিল বলছেন—
“আমাকে ইতিহাস লিখতে হবে, বই নয়!” সেই ভিডিওর জবাবে বাবিল লেখেন— “ভাই, আমি তোমাকে ভালবাসি।”
কিন্তু এখানেই থেমে থাকেননি সিদ্ধান্ত। এক দীর্ঘ পোস্টে বাবিলের পাশে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিলেন— “আমি সাধারণত কোনও গুঞ্জন নিয়ে কাটাছেঁড়া করি না, ঘাঁটাঘাঁটিও না… কিন্তু এবার বলতেই হচ্ছে।” তারপর যোগ করলেন— “আমরা কাজ করে যাচ্ছি আপনাদের বিনোদনের জন্য। অনুগ্রহ করে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে নাটক বানাবেন না।” তাঁর বার্তার মোদ্দা কথা - “যাঁরা অভিনয় দিয়ে আপনাদের জীবনে গল্প এনে দেন, তাঁদের বাস্তব জীবনটাকে একটু নিঃশব্দে চলতে দিন।”
শেষে তিনি একটি ভিডিও শেয়ার করেন যেখানে বাবিল সহ আরও কয়েকজন শিল্পী মিলে গাইছেন গান। যেন এক অদৃশ্য বন্ধনের সুর—সমর্থন, সংহতি আর শিল্পের প্রতি দায়বদ্ধতা।
এই ঘটনার মধ্যে দিয়ে আবারও একবার সামনে চলে এল বলিউডের সেই নরম, খাঁটি কোণটা—যেখানে এখনও কান্না মানে দুর্বলতা নয়, প্রতিবাদ। আর ভালোবাসা মানেই স্রেফ লাইক-কমেন্ট নয়, চুপিচুপি পাশে দাঁড়িয়ে যাওয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি