রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

From Bengaluru stage to Pahalgam reference:  Sonu Nigam s comment fuels controversy

বিনোদন | ‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ মে ২০২৫ ২১ : ০১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজে অনুষ্ঠান চলাকালীন মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়েছেন সোনু নিগম। এবার সেই বিতর্কের মাত্রা বাড়ল আরও। এক তরুণ দর্শক তাঁকে কন্নড় গান গাওয়ার জন্য ‘রূঢ়ভাবে হুমকি’ দেন বলে অভিযোগ করেছিলেন গায়ক। এরপর সেই দর্শককে ‘শিক্ষা’ দিতে  দর্শকের প্রতি তাঁর প্রতিক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অসন্তোষ। পরিস্থিতি এতটাই তীব্র হয় যে, সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে এক কন্নড় সংগঠন।

 

 

 

 ২৫ এপ্রিল বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে এক কনসার্টে পারফর্ম করছিলেন সোনু। সেই সময় এক দর্শক বারবার একটি কন্নড় গান গাওয়ার অনুরোধ করতে থাকেন। ঘটনাটিকে ‘রূঢ় ও বাধাদানকারী’ আচরণ বলে মনে করেন সোনু নিগম। পরে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, পারফর্মেন্স থামিয়ে জনপ্রিয় এই বলি গায়ক বলেন, “এই কারণেই তো পহেলগাওঁয়ে যা হয়েছে… দ্যাখো কে দাঁড়িয়ে আছে সামনে।”

 

 

এই মন্তব্যের মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রবল বিতর্ক। নেটপাড়ার একাংশ লেখেন, গায়ক যেন সেই দর্শকের অনুরোধকে ‘জঙ্গি মানসিকতা’র সঙ্গে তুলনা করছেন। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কন্নড় সমাজের বহু মানুষ। এরপর গত শনিবার (৩ মে) রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় মুখ খোলেন সোনু। তিনি জানান, “আমি কোনওভাবেই সমগ্র কন্নড় সমাজকে অপমান করিনি। সেদিন মাত্র চার-পাঁচজন ব্যক্তি অশোভন আচরণ করছিলেন। হাজার হাজার দর্শক, এমনকী মহিলারাও তাদের থামতে বলছিলেন।”

 

সবচেয়ে বিতর্কিত ‘পহেলগাওঁ’ মন্তব্য সম্পর্কে তিনি বলেন, “আমি বোঝাতে চেয়েছিলাম, পহেলগাওঁয়ে যখন মানুষদের ওপর হামলা হয়েছে, তখন কেউ তাঁদের প্যান্ট খুলে কোন ভাষায় কথা বলে তা  জিজ্ঞেস করেনি। জঙ্গিরা কারও পরিচয় জানেনি  —সেটা সবাইকে মনে করানো জরুরি ছিল।”

 

তবে এই মন্তব্য ঘিরে ঝড় থামেনি। কর্ণাটক রাখশন বেদিকে সংগঠন অভোলাহল্লি  থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তাঁদের দাবি, এই মন্তব্য কন্নড়দের অসহিষ্ণু হিসেবে দেখাচ্ছে, যা সম্পূর্ণ ভুল। সংগঠনটি সোনুর নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া