রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ মে ২০২৫ ১৯ : ০৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: চলচ্চিত্র জগতেও নতুন যুগের হাওয়া বওয়া যে শুরু হয়ে গিয়েছে মৃদুমন্দভাবে তা যেন সজোরে ঘোষণা করলেন ‘ব্যান্ডিট কুইন’ ছবিখ্যাত পরিচালক শেখর কাপুর। চমকে দেওয়ার মতো মন্তব্য করলেন ‘মিঃ ইন্ডিয়া’র পরিচালক শেখর। জানালেন—তাঁর ছবির জন্য আর অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের দরকার নেই তাঁর! কারণ তিনি এখন নিজেই তারকা গড়ে তুলবেন, তাও আবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)সাহায্যে!
ওয়েভস সম্মেলনে (WAVES 2025)-এ বক্তব্য রাখতে গিয়ে শেখর কাপুর জানালেন, “আগামী দিনে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই)-ই তৈরি করবে তারকা। শুধু অভিনেতা নয়, কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে এমন চরিত্র বানানো যাবে যারা তারকার মতো আবেগ, ব্যক্তিত্ব ও ক্যারিশমা নিয়ে দর্শকের মনে জায়গা করে নেবে! আমি নিজের মনের মতো করে এমন একজন পুরুষ বা নারী চরিত্র তৈরি করব, যাকে দর্শক ভালবাসবে—এবং তার কপিরাইট থাকবে শুধু আমার কাছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজমাধ্যমের বহু প্রভাবী-ই আর মানুষ নন, কৃত্তিম বুদ্ধিমত্তাদিয়ে বানানো অবয়ব। তাহলে সিনেমার ক্ষেত্রেও কেন এমন হবে না? পরিচালক হিসাবে নিজের ছবির জন্য আর আমার অমিতাভ বচ্চনের প্রয়োজন নেই, আমি নিজেই তৈরি করব আমার অভিনেতা। শাহরুখ খানেরও প্রয়োজন নেই, কারণ আমার সিনেমায় আমি নিজেই গড়ে তুলব তারকা।”
এই বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন কৃত্তিম বুদ্ধিমত্তা-র সম্ভাবনাময় দিকটি সামনে এনেছেন শেখর, তেমনই অন্যদিকে সাবধানও করেছেন প্রযুক্তি নির্ভরতা নিয়ে। তাঁর মতে, “মানুষকে যে জিনিসটি কৃত্তিম বুদ্ধিমত্তা-র থেকে আলাদা করে তোলে, তা হল আবেগ এবং অনিশ্চয়তার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। জীবন যেমন রহস্যময়, সিনেমাও তেমন—আর সেই রহস্যটাই আমাদের এগিয়ে নিয়ে যায়।”
উল্লেখযোগ্যভাবে, ‘মাসুম’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘ব্যান্ডিট কুইন’, এবং অস্কারজয়ী ‘এলিজাবেথ’ সিরিজের মতো কালজয়ী সিনেমা পরিচালনা করেছেন শেখর কাপুর। সম্প্রতি তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন।
এই বক্তব্য নিঃসন্দেহে বহু বিতর্কিত সেই প্রশ্নকে আরও উস্কে তোলে— কৃত্তিম বুদ্ধিমত্তা কি সত্যিই তারকাদের জায়গা নিতে পারবে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি