রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar s Villain Avatar to Clash with Saif Ali Khan in Priyadarshan s Upcoming Darkest Thriller

বিনোদন | নায়ক নয়, এবার খলনায়ক ‘খিলাড়ি’! অক্ষয়-সইফের রুদ্ধশ্বাস লড়াইয়ে শিউরে উঠবে বলিউড

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ মে ২০২৫ ১৭ : ১৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে এমন জমজমাট মুখোমুখি লড়াই বহুদিন দেখা যায়নি! পরিচালক প্রিয়দর্শনের নতুন থ্রিলার ছবিতে সইফ আলি খানের বিপরীতে এবার একেবারে অন্ধকার পথে হাঁটছেন অক্ষয় কুমার। প্রিয়দর্শনের নির্দেশনায় ‘ওপ্পম’-এর হিন্দি রিমেকে অক্ষয়ের যোগদানের খবর পাওয়া গিয়েছিল আগেই। এবার জানা গেল 'খিলাড়ি'র  চরিত্র নিয়ে নয়া চমক—এবং তা শুনলে চমকে যাবেন ভক্তরা!

 

 

ছবির সঙ্গে জড়িত এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এই ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে! ওই সূত্র আরও জানিয়েছে, ছবিতে সইফ থাকছেন মুখ্যচরিত্রে আর অক্ষয় থাকবেন এক ভয়ঙ্কর রূপে। ছবিটি মূলত অক্ষয় বনাম সইফ—এক বড়সড় দ্বৈরথ। একে অপরের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বেন দুই তারকা। এককথায়, জমজমাট, শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা হতে চলেছে এটা।

 

 

নায়কের চরিত্রে দীর্ঘদিনের সুনাম থাকা অক্ষয়ের জন্য এটি স্বভাবতই একেবারেই ভিন্ন রকম সিদ্ধান্ত। যদিও এর আগে রজনীকান্তের ‘রোবট ২.০’তে খলচরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়।  অ্যাকশন হোক বা কমেডি—অক্ষয় মানেই সাধারণত নায়ক! সেই অক্ষয় এবার নামছেন অ্যান্টি-হিরো রূপে, তাও প্রিয়দর্শনের মতো পরিচালকের সঙ্গে, যাঁর সঙ্গে তিনি এর আগে ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ এবং ‘গরম মশলা’-র মতো দুর্দান্ত বক্স অফিস সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে এই বার তাঁদের যুগলবন্দি একেবারে আলাদা—গা ছমছমে, সাইকোলজিক্যাল থ্রিলারের জমিতে।

 

প্রসঙ্গত, এই ছবিটি মালায়ালম সুপারহিট ‘ওপ্পম’-এর হিন্দি রিমেক। জানা গিয়েছে, ২০২৫ সালের আগস্টে শুরু হবে শুটিং, একটানা চলবে পুরো শিডিউল। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। অক্ষয়ের ভিলেন রূপে কামব্যাক এবং সাইফের ঠান্ডা মাথায় ঘুঁটি সাজানো কৌশল, সঙ্গে প্রিয়দর্শনের কাহিনি বলার জাদুতে এই থ্রিলার যে হতে চলেছে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একটি তা নিয়ে সন্দেহ নেই।

 

ইতিমধ্যেই ‘খিলাড়ি’র অনুরাগীরা সমাজমাধ্যমে বলাবলি শুরু করে দিয়েছেন, “অপেক্ষায় থাকুন—কারণ এবার নায়ক নন, খলনায়ক হয়ে বাজিমাত করতে আসছেন অক্ষয় কুমার!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া