রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

In 1913 Indian film Raja Harishchandra by Dada Saheb Phalke was released today

বিনোদন | আজ ভারতীয় সিনেমার ১১২ তম জন্মদিন! বাঙালি বলেই কি ‘জনক’ হীরালাল সেনকে ভুলে গিয়েছে বলিউড?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৩ মে ২০২৫ ১৯ : ৪৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ৩রা মে, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯১৩ সালের এই দিনেই দাদা সাহেব ফালকে পরিচালিত ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের কাহিনিচিত্র 'রাজা হরিশচন্দ্র' মুক্তি পেয়েছিল মুম্বাইয়ের করোনেশন সিনেমা হলে। এই ঘটনাটিকেই ভারতীয় সিনেমার জন্মলগ্ন বা সূচনা হিসেবেই গণ্য করা হয়। সেই হিসাবে আজ ১১২ বছরে পা দিল ভারতীয় সিনেমা।

এই ছবির জন্যেই দাদা সাহেব ফালকে-কে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। তবে দাদা সাহেব ফালকের অবদান অস্বীকার না করেও বলা যায়, তিনিই প্রথম ভারতীয় চিত্র পরিচালক- এমন দাবি ঘিরে যথেষ্ট বিতর্ক রয়েছে। বিতর্কের নেপথ্যে একজন বিস্মৃত বাঙালি, হীরালাল সেন। হীরালাল সেন ছিলেন বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ। দাদা সাহেব ফালকের 'রাজা হরিশচন্দ্র' (১৯১৩) মুক্তি পাওয়ার বেশ কয়েক বছর আগেই, বিংশ শতাব্দীর শুরুতে, তিনি চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তিনি স্বল্প দৈর্ঘ্যের ছবি, বিজ্ঞাপন চিত্র, তথ্যচিত্র এবং বিখ্যাত মঞ্চনাটকের দৃশ্য ক্যামেরাবন্দী করেছিলেন।

১৯১৭ সালে কোনও এক অজ্ঞাত কারণে সৃষ্ট বিধ্বংসী আগুনে তাঁর তৈরি প্রায় সমস্ত ফিল্ম প্রিন্ট এবং সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। এর ফলে তাঁর কাজের মূল্যায়ন বা পরবর্তী প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরার সুযোগ সীমিত হয়ে পড়ে। হীরালাল সেনের জীবনের যাবতীয় কাজ প্রায় সম্পূর্ণভাবে হারিয়ে যায়। সে বছরই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। অবিচার এবং বিস্মৃতির অতলে তলিয়ে যায় তাঁর কথা।

পরবর্তীকালে চলচ্চিত্র ঐতিহাসিকরা, বিশেষ করে বাংলার গবেষকরা, তাঁর অবদান স্বীকার করেছেন। তবুও জাতীয় স্তরে বা আন্তর্জাতিকভাবে দাদা সাহেব ফালকের মতো স্বীকৃতি তিনি পাননি। ‘ভারতীয় চলচ্চিত্রের জনক’ হিসেবে ফালকের পরিচিতি যেখানে বিশ্বজনীন, সেখানে হীরালাল সেনের নাম তুলনায় কম উচ্চারিত হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া