রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জুনে আসছে নতুন সদস্য, কার কাছে ন'মাসের সাধ খেলেন পিয়া চক্রবর্তী? 

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ মে ২০২৫ ১৫ : ৪৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: চলতি বছর ভালবাসা দিবসে সন্তান আসার সুখবর দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। জুন মাসেই প্রথম সন্তানের মা-বাবা হতে চলেছেন তাঁরা। তার আগে ন'মাসের সাধ খেলেন পিয়া। তবে পরিবারের কোনও সদস্যর কাছে নয়, অফিসে খুব কাছের সহকর্মীরা ঘটা করে সাধ খাওয়ালেন পিয়াকে। 

 

 

 

 

এতদিন অন্তঃসত্ত্বা পিয়া কাজ চালিয়ে গেলেও অবশেষে মাতৃত্বকালীন ছুটি নিতে চলেছেন পরম-পত্নী। তার আগেই অফিসে এই অনুষ্ঠান। হবু মাকে এদিন যেন আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। সমাজকর্মী রত্নাবলি রায় পিয়ার সহকর্মী। পিয়াকে নিজের সন্তানের মত ভালবাসেন তিনি। 

 

 

 

অনেক বছর আগেই মা-বাবাকে হারিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই রীতি বা অনুষ্ঠান করার মানুষ সেইভাবে নেই। তাই অফিসেই হল পিয়ার সাধের আয়োজন। সমাজমাধ্যমে রত্নাবলী রায় লিখেছেন, 'সহকর্মী পিয়া মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে, আপিশে খাওয়া দাওয়ার আয়োজন ছিল | রাজেশ, পিয়া যা যা খেতে পছন্দ করেন তাই রেঁধেছিলেন, তার মধ্যে ডায়মন্ড ফিস ফ্রাই তো থাকতেই হবে ! পরম যদি বা একটু আধটু মিষ্টি খেতে ভালবাসেন, পিয়া তো নাহ নাহ করে ওঠেন! নামমাত্র মিষ্টি আর দই ছিল |' 

 

 

 

তবে শুধু অফিসে নয়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সোহাগ সেন এবং আরও টলি তারকারা পিয়াকে ন'মাসের সাধ খাওয়ানোর আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন পরমব্রত নিজেও। এখন জীবনে নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছেন পরম-পিয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া