রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar And Saif Ali Khan Reunite After 17 Years for a Nail Biting Priyadarshan Thriller

বিনোদন | ১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মে ২০২৫ ০০ : ৫৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: তাঁদের জুটি মানেই হিট! একসঙ্গে তাঁরা পর্দায় এলেই জমে যায় গল্প। আর ১৭ বছর পর সেই জুটি ফিরছে পর্দায় — অক্ষয় কুমার ও সইফ আলি খান ফের একসঙ্গে! সূত্রের খবর, এবার তাঁরা ধরা দেবেন এক চূড়ান্ত রোমাঞ্চকর থ্রিলার ছবিতে, পরিচালনায় প্রিয়দর্শন।

 

জোর খবর, অক্ষয়-সইফ নাকি এই ছবির চিত্রনাট্য পড়েই বুঝে যান— এই ছবি করতেই হবে তাঁদের। এছাড়া এই দুই তারকা দু’জনেই বহুবার একসঙ্গে কাজ করেছেন, এবং পরস্পরের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল থেকেছেন। ব্যক্তিগত জীবনেও তাঁরা পরস্পরের ভাল বন্ধু। 

 

এক সূত্র মারফত পাওয়া খবরে জানা গিয়েছে,  প্রিয়দর্শনের এই থ্রিলার নাকি একেবারে নখ-কামড়ানো উত্তেজনায় ভরপুর আবার একইসঙ্গে বিনোদনেও ঠাসা! পরিচালনায় প্রিয়দর্শন মানেই তো গল্পে চমক থাকবে। দর্শকরা আসন চেপে বসে থাকতে পারবেন না।” শোনা যাচ্ছে, ছবির শুটিং শুরু হচ্ছে ২০২৫-র আগস্টে, আর মুক্তি সম্ভাব্য ২০২৬ সালে।

 

অক্ষয়-সইফ শেষবার একসঙ্গে ধরা দিয়েছিলেন ২০০৮ সালের ছবি তশান-এ। তার আগেও তাঁরা একসঙ্গে বেশ কয়েকটি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। যেমন— 'ম্যাঁ খিলাড়ি তু অনাড়ি' (১৯৯৪), 'ইয়ে দিল্লাগি' (১৯৯৪), 'তু চোর ম্যাঁ সিপাহী'(১৯৯৬), 'কীমত' (১৯৯৮)। 

 

প্রত্যেটি ছবি-ই  সেই সময়ে বক্স অফিসে সাফল্য পেয়েছিল এবং এখনও ব়েট্রো ছবিপ্রেমীদের পছন্দের তালিকায় আছে। এদিকে, অক্ষয় ইতিমধ্যেই শুটিং করছেন প্রিয়দর্শনের সঙ্গেই তাঁদের পরবর্তী ছবি 'ভূত বাংলা'-র জন্য। এই ছবি দিয়েই ১৪ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন তাঁরা।

 

আরও বড় খবর— ‘হেরা ফেরি ৩’-তেও আবার হাত মিলিয়েছেন প্রিয়দর্শন-অক্ষয় জুটি। এই নিয়ে অক্ষয় বলেছিলেন, “প্রিয়ম স্যারের চমকপ্রদ সিদ্ধান্ত! ওঁর পরিচালনায় 'হেরা ফেরি ৩' শুরু হওয়া আমার কাছে ২০২৫-এর সেরা খবরগুলির একটা।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া