রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

The Academy of Fine Arts Movie Announces Release With Satyajit Ray Inspired Poster

বিনোদন | সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মে ২০২৫ ০০ : ২৪Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ২ মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। এই উপলক্ষেই অভিনব ভাবে ঘোষিত হলো 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবির মুক্তির তারিখ। শুধু চিত্র পরিচালক নয়, চিত্রশিল্পী ও পোস্টার শিল্পী হিসেবেও সত্যজিৎ রায় ছিলেন এ দেশের অন্যতম পথিকৃৎ। নিজের সিনেমার সমস্ত পোস্টারই ছিল তাঁর নিজের হাতে তৈরি করা। এবং সেসব ছবির পোস্টার এক ঝলক দেখেই বুঝে নেওয়া যায় সত্যজিৎ রায়ের অঙ্কন-ঘরানা। 

 

 

পরিচালক জয়ব্রত দাশ জানান, সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে একটি সত্যজিৎ অনুপ্রাণিত পোস্টারের মাধ্যমে তাঁর সেই সমস্ত কাজকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তিনি তাঁর প্রথম ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন। এই পোস্টারটির প্রধান অনুপ্রেরণা ছিল সত্যজিৎ রায়ের দুটি ছবির পোস্টার। ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’। পোস্টারটি তৈরি করেছেন পরিজাত মিদ্দা।

 


কিন্তু সিনেমার নাম কেন ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’? পরিচালক বলেন, এই সিনেমার প্রত্যেকটি চরিত্র এক একজন দুষ্কৃতী এবং প্রত্যেকেই এক একটি বিশেষ বিশেষ কাজে দক্ষ। যেমন কেউ ভাল চুরি করতে পারেন, কেউ পেশাদার খুনে আবার কেউ লক আর্টিস্ট। তাঁর মতে, যেহেতু এই প্রত্যেকটি কাজই এক প্রকার সূক্ষ্ম শিল্প তাই চরিত্ররা শিল্পী! অগত্যা সিনেমার এই নাম। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, ঋষভ বাসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়,অমিত সাহা ‘, অনিন্দ্য পুলক ব্যানার্জি প্রমুখ।

 

 

রুদ্রনীল ঘোষের কথায়, “বাংলায় পাল্প অ্যাকশন কমেডি - এই ধরনের ছবি এর আগে খুব একটা হয়নি। কাজেই এই অন্য ধরার ছবি যাতে বাঙালি দর্শকদের কাছে পৌঁছতে পারে এবং ফিল্ম স্কুলের প্রতিভাবান পরিচালকেরা যাতে কাজের অভাবে কলকাতার বাইরে না চলে যায় সেজন্যই ছবিটির সঙ্গে দাঁড়িয়েছি এবং এক টাকার বিনিময়ে প্রায় ২৭ দিন ধরে শুট করেছি।”

 

সৌরভ দাস বলেন “যে ভাষায় এই ছবিটি কথা বলবে, সেই ভাষায় এর আগে বাংলায় ছবি  তৈরি হয়েছে কিনা আমি জানি না।” নিজেদের চরিত্র এবং ছবি নিয়ে এই মুহূর্তে আর কিছু খোলসা করতে রাজি নন অভিনেতারা। পরিচালকের কথায়, “সবটাই ক্রমশ প্রকাশ্য।”


ছবির শুটিং শুরু হয়েছিল ২০২১ এর সত্যজিতের জন্মতারিখে। দীর্ঘ চার বছর পর এই ছবি মুক্তির আলো দেখছে।  ফিল্ম ইনস্টিটিউট-এর কয়েকজন বন্ধুকে নিয়ে, সম্পূর্ণ একক প্রচেষ্টায় নিজস্ব পুঁজি খরচ দিয়ে  চার বছর ধরে তিলে তিলে ছবিটি তৈরি করেছেন জয়ব্রত। মাঝে বাজেটের অভাবে বহুবার বন্ধ হয়ে গিয়েছে ছবির কাজ। তারপর ফের টাকাপয়সা জোগাড় করে শুরু হয়েছে। চার বছরের এই লম্বা যাত্রা পথে প্রত্যেকঅভিনেতা যারা এই ছবিতে কাজ করেছেন,তাঁরা সবরকম ভাবে সাহায্য করেছেন বলে জানান পরিচালক।


জানা গিয়েছে, ছবি শেষ করতে সাহায্য করেছেন সৌম্য সরকার এবং প্রমোদ ফিল্মসের কর্ণধার প্রতীক চক্রবর্তী। ছবিতে ক্যামেরার দায়িত্বে আছেন অর্ণব লাহা এবং নবনীল সান্যাল। সম্পাদনার দায়িত্বে আশিক সরকার। আগামী ৪ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া