রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Satyajit Ray s Letter To Sujoy Ghosh: The Legendary Director s Response to a Young Dreamer

বিনোদন | শুধু একটু আঁকা শেখাবেন, বদলে যে কোনও কাজে রাজি! ‘কহানি’ পরিচালকের অনুরোধ শুনে কী জবাব দিয়েছিলেন সত্যজিৎ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মে ২০২৫ ২০ : ৩৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এদিন বেঁচে থাকলে তাঁর বয়স পেরোত ১০৪। রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই যাঁকে নিয়ে সবথেকে চর্চা চলে বাঙালি বাড়িতে। সে দেশে হোক কিংবা বিদেশে। তিনি, সত্যজিৎ রায়। এদিন 'কহানি' ছবিখ্যাত জনপ্রিয় বলি পরিচালক সুজয় ঘোষ সমাজমাধ্যমে তুলে ধরলেন সত্যজিৎ থেকে পাওয়া তাঁর প্রথম প্রত্যাখ্যান পত্র! 


কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ আবেগময় স্মৃতি ভাগ করে নিলেন পরিচালক সুজয় ঘোষ। এক সাধারণ ‘না’-এর চিঠি, আর সেই চিঠির প্রাপক আজকের বলিউডের নামী পরিচালক। কিন্তু সেই ‘না’-টা আজও তাঁর জীবনের সবচেয়ে প্রিয় ‘হ্যাঁ’ হয়ে আছে। সুজয় লিখেছেন,  “একটা প্রত্যাখ্যানের গল্প বলি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাট চোকানোর পর, বেশিরভাগের মতো আমারও কোনও ধারণা ছিল না যে কী করব। শুধু জানতাম, ওঁর আঁকা, লেখা আর বলা গল্পগুলো আমি ভীষণ ভালবাসি। তাই তখনই ঠিক করে নিয়েছিলাম, এই আমার কম্পিউটার সায়েন্স ডিগ্রি গোল্লায় যাক...  সত্যজিৎ রায়কে একটি চিঠি লিখেছিলাম। সেখানে ওঁকে জানিয়েছিলাম যে আমি ওঁর যেকোনও কাজ করতে রাজি, শুধু যেন উনি আমায় আঁকা শেখান। একেবারে এলোমেলো আর বোকা একটা চিঠি। তবে উনি উত্তর দিয়েছিলেন!”

 

 

 

“এই ঘটনাটা ১৯৮৯ সালের। আজও আমি সেই চিঠিটা পড়ি। ওটাই আমার জীবনের প্রথম প্রত্যাখ্যান— আর সবচেয়ে প্রিয় চিঠি। এমন এক মানুষ, যিনি কোনও এক অজানা ছেলে ম্যানচেস্টারে বসে থাকা এক বোকা ছেলেকে সময় নিয়ে টাইপ করে উত্তর দিলেন— এটাই ওঁকে আমার চোখে এক মহানায়ক করে তুলেছিল! আজও একমাত্র উনিই আমার সবচেয়ে বড় নায়ক আর গল্প বলার একমাত্র শিক্ষক। শুভ জন্মদিন সত্যজিৎ রায়!”

 

'জানে জান' পরিচালকের কথায় “ভাবতেই অবাক লাগে, উনি আমার মতো এক অপরিচিতকে সময় নিয়ে টাইপ করে চিঠি লিখেছিলেন। আর নিজে সই-ও করেছিলেন! আমার কাছে সত্যজিৎ রায়ের ইংরেজিতে সই করা চিঠি আছে— এটা ভীষণ বিরল! উনি সাধারণত বাংলা হরফেই সই করতেন।”

 

সহজ কথায়, এই গল্প শুধুই প্রত্যাখ্যানের নয়। এটা একজন তরুণের মুগ্ধতা, একজন কিংবদন্তির ঔদার্য, আর সেই বীজ, যা একজন ভবিষ্যতের গল্পকারের মনে বপন করে দিয়েছিল অনুপ্রেরণার এক অদৃশ্য আগুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া