শনিবার ২৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ডিসেম্বর ২০২৩ ১১ : ২২
শাশুড়ির নামে দান
বড়দিনে মেয়ে রাহাকে প্রকাশ্যে এনে পাপারাৎজিদের বড় উপহার দিয়েছেন। নীরবে আরও একটি কাজ করেছেন রণবীর কাপুর। শিশু কল্যাণের সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে গোপনে লক্ষ টাকা দান করেছেন। তাও আবার শাশুড়ি সোনি রাজদানের নামে। সোনি অবশ্য নিজের সামাজিক পাতায় জামাইয়ের উদারতা ফাঁস করে দিয়েছেন।
বাবার বিয়েতে ছেলের নাচ!
বাবার সঙ্গে তিনিও গলা মিলিয়েছেন ‘তেরে মস্ত মস্ত দো নয়ন’ গানে। তারপর জেঠু সলমন খানের সঙ্গে নেচেওছেন। বাবার সঙ্গেও পা মিলিয়েছেন তিনি। মোট কথা আরবাজ খানের দ্বিতীয় বিয়ে পুরোদমে উপভোগ করেছেন আরহান খান। ভিডিও প্রকাশ্যে আসতেই চোখ ছানাবড়া অনুরাগীদের। তাঁদের কটাক্ষ, এই প্রজন্ম বাবার বিয়েও দেখছে। ছেলের আচরণে বিব্রত মালাইকা অরোরা। তিনি অর্জুন কাপুরকে বিয়ে করেননি ছেলের মুখ চেয়েই।
বড়দিনে জয় মাতা দি!
যে কোনও উদযাপনে কাপুর পরিবার এক ছাদের নীচে আসেন। দুপুরের খাওয়াদাওয়া সারেন। এবছরেও বাদ যায়নি। রণধীর কাপুর থেকে অগ্যস্ত নন্দা হয়ে রাহা কাপুর— কেউ বাদ ছিলেন না। ছবিশিকারিদের সামনে মেয়েকে আনার পর থেকেই খোশমেজাজে রণবীর কাপুর। তার উপরে ‘অ্যানিমেল’ বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। তারই ছায়া নায়কের আচরণে স্পষ্ট। পরিবারের রীতি, বড়দিনের কেকের উপরে ওয়াইন ছড়িয়ে তাতে আগুন দিতে হবে। সেই কাজটা করতে গিয়েই রণবীর বলে ওঠেন, ‘জয় মাতা দি’! তাতেই হাসির বান খাওয়ার টেবিলে।
সলমনকে দোষারোপ
গ্রেফতার স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। বড়দিনের বিকেলে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেআরকে-কে গ্রেফতার করে পুলিশ। খবর, ২০১৬-র একটি মামলার জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয় তাঁকে। এদিকে কমল নিজের গ্রেফতারির খবর সামাজিক মাধ্যমে জানিয়ে দোষারোপ করেন সলমন খানকে। তাঁর দাবি, মিথ্যে অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আসল কারণ তাঁর প্রতি সলমনের বিরূপতা। তিনি টাইগার ৩-এর সমালোচনা করেছিলেন। তাতে নাকি ব্যবসা খারাপ হয়েছে ছবির। সেই রাগেই এই হেনস্থা। এও জানিয়েছেন, জেলে তাঁর মৃত্যু হলে সেটা আদতে খুন। কে খুন করতে পারেন তাঁকে দর্শক-অনুরাগীরা বুঝে নিন।
সইফের কাণ্ড
ছেলেকে নিয়ে মা মুখ খুললে কী কাণ্ড হতে পারে? দেখিয়ে দিলেন শর্মিলা ঠাকুর। সদ্য সইফ আলি খানের সঙ্গে করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ যোগ দিয়েছিলেন। সেখানেই ফাঁস, সইফ নাকি কলেজে পড়াশোনা করতে যেতেন না! কলেজ না গিয়ে বিমানসেবিকাদের সঙ্গে বেড়াতে চলে যেতেন। মায়ের কাণ্ড দেখে বেজায় অস্বস্তিতে পড়ে যান নবাবপুত্র। শর্মিলাকে থামাতেও যান। কিন্তু করণ শর্মিলার পক্ষ নিতেই বাধ্য হয়ে নিজেকে গুটিয়ে নেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি