রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan Breaks Down Why Indian Cinema Is Not Reaching the Masses

বিনোদন | ‘চীন দৌড়চ্ছে, আমেরিকা রাজত্ব করছে, আর আমরা?’— ভারতীয় সিনেমার সত্যি ছবিটা তুলে ধরলেন আমির

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মে ২০২৫ ১৯ : ৫৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ে অনুষ্ঠিত প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট (WAVES)-এ এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন আমির খান। সেই আলো ঝলমলে মঞ্চে উঠে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' এবার বাস্তবের আয়না ধরলেন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সামনে। একেবারে পরিসংখ্যান হাতে তুলে ধরলেন ভারতীয় সিনেমার দুর্বল পরিকাঠামো নিয়ে।

 

“ভারতের মত জনসংখ্যা-সর্বস্ব দেশে সিনেমা হলের সংখ্যা মাত্র ১০ হাজার! অথচ আমেরিকার জনসংখ্যা আমাদের এক-তৃতীয়াংশ—তবু তাদের স্ক্রিন সংখ্যা ৪০ হাজারেরও বেশি!”— মন্তব্য ‘লগান’ ছবির অভিনেতার। শুধু আমেরিকা নয়, চীন-ও এক্ষেত্রে আমাদের থেকে বহুগুণ এগিয়ে- “চীনে সিনেমা হলের সংখ্যা প্রায় ৯০ হাজার!”

 

আমিরের বক্তব্যে ফুটে উঠল আরও এক কঠিন বাস্তব— “আমাদের দেশের ১০ হাজার স্ক্রিনের মধ্যে অর্ধেকই রয়েছে দক্ষিণ ভারতে। বাকি অর্ধেক গোটা ভারতের বাকি অংশে ছড়ানো। ফলে হিন্দি ছবির সবচেয়ে বড় রিলিজও গড়ে ৫ হাজার স্ক্রিনে হয়।”

 

আর সবচাইতে চমকপ্রদ তথ্য—ভারতে সিনেমা নিয়ে উন্মাদনা তুঙ্গে হলেও, সফলতম ছবিগুলোর থিয়েটারে দর্শক সংখ্যা মোটে ৩ কোটির আশেপাশে। আমির বললেন, “এই দেশে যেখানে সিনেমা একটা ধর্মের মতো, সেখানে এটা ভীষণই অবাক করার মতো বিষয় যে, দেশের মাত্র একটি ক্ষুদ্র অংশই থিয়েটারে গিয়ে ছবি দেখে!”

 
১ মে থেকে মুম্বইয়ের মুম্বইয়ে শুরু হয়েছে চারদিনের ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট, যা ভারতের মিডিয়া ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির ঝলমলে পরিচয় তুলে ধরছে গোটা দুনিয়ার সামনে। উল্লেখ্য, প্রথম ‘WAVES’ সম্মেলনে হাজির হয়েছেন এক ঝাঁক নামী তারকা—শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রজনীকান্ত, মোহনলাল, চিরঞ্জীবী, আমির খান, রণবীর কপূর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, অনিল কাপুর , হেমা মালিনী সহ আরও অনেকে।

 

এই প্রথমবার আয়োজিত এই সম্মেলনে হাজির হয়েছেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, রজনীকান্ত, অক্ষয় কুমার, হেমা মালিনী, রাজামৌলি, চিরঞ্জীবী, আলিয়া ভাট, ভিকি কৌশল সহ আরও অনেকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া