রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shah Rukh Khan s emotional words for Deepika Padukone win the day at WAVES

বিনোদন | ‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ মে ২০২৫ ০০ : ৩৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ে অনুষ্ঠিত প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট (WAVES)-এ এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। ভারতের অডিও-ভিজ্যুয়াল এবং বিনোদন শিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে এই শীর্ষ সম্মেলনের সূচনা। মঞ্চে আলাপচারিতা চলাকালীন এক আবেগঘন মুহূর্তে শাহরুখ খান জানালেন যে তিনি বিশ্বাস করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জীবনের ‘সেরা চরিত্র’ হতে চলেছে তাঁর মা হওয়ার ভূমিকা!  অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে নিজের একান্ত ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নিলেন শাহরুখ ‘ওম শান্তি ওম’ এবং ‘পাঠান’-এর সহ-অভিনেত্রীকে নিয়ে।

 

এই চোখ ধাঁধানো অনুষ্ঠানে দীপিকা ও শাহরুখ অংশ নেন এক বিশেষ সেশনে, যার শিরোনাম ছিল ‘দ্য জার্নি: ফ্রম আউটসাইডার টু রুলার’। সেই আলোচনা চক্রেই শাহরুখ বলে ওঠেন, “...এই ফাঁকে আমি একটা জিনিস যোগ করতে চাই, হয়তো একটু ব্যক্তিগত হয়ে যাচ্ছি… কিন্তু দীপিকার জীবনের সেরা ভূমিকা হতে চলেছে ওর ‘মা’ হওয়া। আমি নিশ্চিত, দুয়ার মা হিসেবে ও দারুণ হবে!” এই বক্তব্যর পরমুহূর্তে মঞ্চ জুড়ে ছড়িয়ে পড়ে আবেগ। ভক্তদেরও হৃদয় ছুঁয়ে যায় শাহরুখের এই মন্তব্য। বলিউডের দুই প্রথম সারির এই দুই তারকা—দীপিকা ও শাহরুখের দীর্ঘদিনের বন্ধুত্ব আর পর্দার রসায়নের বাইরে এমন একটি ব্যক্তিগত মুহূর্ত দর্শকদের ছুঁয়ে যায়।

 


প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর, বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এক কন্যাসন্তানের বাবা-মা হন। নভেম্বরে তাঁরা ইনস্টাগ্রামে সন্তানের নামঘোষণা করেন। , ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দীপিকা তাঁর গর্ভাবস্থার ঘোষণা করেছিলেন এবং তারপর থেকেই অভিনয় থেকে সাময়িক বিরতিতে আছেন। মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন তিনি।

 


উল্লেখ্য, প্রথম WAVES সম্মেলনে হাজির হয়েছেন এক ঝাঁক নামী তারকা—শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রজনীকান্ত, মোহনলাল, চিরঞ্জীবী, আমির খান, রণবীর কপূর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, অনিল কপূর, হেমা মালিনী সহ আরও অনেকে। তবে, তারকাদের অংশগ্রহণের মাঝে শাহরুখের এই একান্ত কথা যেন এক নতুন মাত্রা যোগ করল অনুষ্ঠানে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া