রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০১ মে ২০২৫ ০০ : ২৪Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: তারকা সন্তানদের বলিউডে আত্মপ্রকাশ নিয়ে দর্শকের কৌতূহলের শেষ থাকে না।‌ একে একে উঠে আসছে বহু নতুন মুখের নাম। তাঁরা জায়গা করে নিচ্ছেন দর্শকের পছন্দের তালিকায়। এবার বলিউডের নায়ক হওয়ার দৌড়ে নামছেন ববি দেওলের দুই ছেলে আর্যমান ও ধর্ম। 

 

 

 

 

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে দুই ছেলের বলিউড অভিষেক প্রসঙ্গে মুখ খুলেছেন ববি। তিনি জানান, তাঁর ছেলেরা আগামী ৩-৪ বছরের মধ্যে বলিউডে পা রাখতে পারেন, তবে বর্তমানে তারা নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত।

 

 

 

 

ববি দেওল বলেন, "আমার ছেলেরা এই ইন্ডাস্ট্রিতে অবশ্যই আসবে, তবে তারা এখনও ছোট। আমার বড়ছেলে আর্যমানের ২২ বছর এবং ছোটছেলে ধর্মের ১৯ বছর এখন, তাই আরও ৩-৪ বছর পর তারা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে।"

 

 

 

 

তিনি আরও জানান, আর্যমান নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়েছেন এবং অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। অন্যদিকে, ধর্ম করোনা মহামারীর সময় নিজে থেকেই চলচ্চিত্র নির্মাণ শিখেছেন এবং ববি দেওলের ইনস্টাগ্রামে যে ছবিগুলি দেখা যায়, তার বেশিরভাগই ধর্মের তোলা।

 

 

 

 

বড়ছেলেকে নিয়ে ববি বলেন, "আমি এখনও কোনও পরিকল্পনা করিনি। আমি চাই আর্যমান নিজেকে প্রশিক্ষিত করুক এবং কঠোর পরিশ্রম করুক।" তবে ববি দেওল তাঁর ছেলেদের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, হিন্দি ভাষা আয়ত্ত করা। তিনি বলেন, "আমি ছেলেদের বলি, প্রথমে নিজেদের হিন্দি ঠিক করো। কারণ এখনকার বাচ্চারা একে অপরের সঙ্গে ইংরেজিতে কথা বলে, হিন্দিতে নয়।" তিনি মনে করেন, একজন অভিনেতার জন্য ভাষার উপর দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

 

 

 

 

ববি দেওল আরও বলেন, "ছেলেদের বড়জোর সাহায্য করতে পারি। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে লড়াইটা ওদেরই করতে হবে। তাই যতক্ষণ না মনের জোর তৈরি হচ্ছে, ততক্ষণ বলিউড থেকে দূরে থাকাই ভাল।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া