রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Raas Teaser: where childhood memories and lost love find a voice

বিনোদন | ফিরবে সম্পর্ক আর হারিয়ে যাওয়া বাঙালিয়ানার নরম আলো, স্পষ্ট ইঙ্গিত ‘রাস’-এর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ মে ২০২৫ ২৩ : ৩৭Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ১৮ বছর পর ফিরে আসছে সোমনাথ। বিদেশের চাকচিক্য, প্রতিষ্ঠিত ভবিষ্যৎ আর আসন্ন বিয়ের আনন্দের মধ্যেও তার হৃদয়ের এক কোণে বাজতে শুরু করেছে পুরনো সুর—শিকড়ের সুর। মুক্তি পেল পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'রাস'-এর প্রথম ঝলক।

 

‘রাস’ শুধুই একটা ছবি নয়, এটা এক আত্মিক যাত্রা—যেখানে যৌথ পরিবারের উষ্ণতা, শৈশবের স্মৃতি আর বাঙালির চিরসবুজ সংস্কৃতির ছায়ায় খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া নিজের মানুষগুলোকে।

 

গল্পে রয়েছে ৩০ বছরের এক তরুণ ইঞ্জিনিয়ার সোমনাথ, যে বিয়ের ঠিক আগেই পা রাখে নিজের জন্মভূমি মানিকপুরে, রাস পূর্ণিমার শুভক্ষণে। মায়ের মৃত্যু আর সময়ের ব্যবধানে বদলে গিয়েছে বাড়ি, পাড়ার গলি, জীবনধারা—তবু বদলায়নি মানিকপুরের হৃদয়, ভালবাসা আর আত্মীয়তার বন্ধন।

 

 

 

সব কিছু হৃদয়ে নতুন করে নাড়া দেয়, যখন সোমনাথ পৌঁছে যায় দাদু-ঠাকুমার বাড়িতে। পুরনো সম্পর্ক, রঙিন আচার-অনুষ্ঠান আর শৈশবস্মৃতির মাঝে হঠাৎ যেন খুঁজে পায় ফেলে আসা নিজের একটা অংশ। আর সেই হারানো আত্মিক বাঁধনের কেন্দ্রে রাই—ছোটবেলার এক অলিখিত টান, যা কখনও মুছে যায় না।

 

 

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘ছবির মতো এন্টারটেইনমেন্ট’। 'রাস'-এ মুখ্যচরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় (সোমনাথ), দেবলীনা কুমার (রাই), অনির্বাণ চক্রবর্ত্তী (দ্বীপায়ন), অনসূয়া মজুমদার (আলকানন্দা), শঙ্কর দেবনাথ (সুকান্ত), অর্ণ মুখোপাধ্যায় (রক্তিম), রনজয় (সৌমিক), পরিজাত চৌধুরী (সাঁঝ), দেবাশিস (ভোম্বল দা), সুদীপ মুখোপাধ্যায় (রাজত), দেবপ্রসাদ হালদার (প্রেম কুমার) ও অপরতিম চট্টোপাধ্যায় (বিশ্বজিৎ)।

 

চিত্রনাট্য লিখেছেন তথাগত মুখোপাধ্যায়। আর্ট ডিরেক্টর আনন্দ আদ্যা, সম্পাদনা সামলেছেন আমির মন্ডল, চিত্রগ্রহণে উত্তরণ দে এবং সাউন্ড ডিজাইন ও মিক্সিংয়ে আদীপ সিং মানকী ও তন্ময় সাহা।আগামী ৬ই জুন বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

নির্মাতাদের মতে, ‘রাস’ একফাঁদে বাঁধবে মন, ছুঁয়ে যাবে শিকড়—এ এক আত্মিক প্রত্যাবর্তনের গল্প।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া