রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Anushka Sharma once silenced Virat Kohli on their first meet- Here s what happened

বিনোদন | উঁচু হিল নিয়ে ঠাট্টা করতে গিয়ে নীচু মুখ! অনুষ্কার জন্মদিনে রইল প্রথম বিরাট-সাক্ষাতের গল্প

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০১ মে ২০২৫ ২২ : ২১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বৃহস্পতিবার নিজের ৩৭তম জন্মদিনের কেক কাটলেন অনুষ্কা শর্মা। এইমুহুর্তে বলিউড থেকে বেশ দূরে থাকেন তিনি। দুই সন্তান ও স্বামী বিরাট কোহলির সঙ্গে চুটিয়ে সংসার করতে ব্যস্ত এই অভিনেত্রী। তবে জানেন কি বিরাটের সঙ্গে তাঁর প্রথম দেখা হওয়ার সেই মজার ঘটনার কথা?

 

 

কোহলির প্রথম 'হ্যালো'তেই বিরাট-হোঁচট খেয়েছিলেন কোহলি! অনুষ্কার সঙ্গে প্রথম দেখায় কী কাণ্ডটাই না ঘটিয়েছিলেন দেশের এই কিংবদন্তি ক্রিকেটার!

 

ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়, যিনি মাঠে শাসন করেন রাজা-সমান, সেই 'কিং' কোহলি নাকি অনুষ্কার সঙ্গে প্রথমবার দেখা করার সময় একেবারে নার্ভাস হয়ে যা-তা কাণ্ড করেছিলেন! ভাবা যায়? যদিও সে সময়টা তিনি স্বপ্নেও ভাবেননি যে, এই মেয়েটিই একদিন হবেন তাঁর জীবনসঙ্গিনী।

 

২০১৯ সালে এক সাক্ষাৎকারে বিরাট নিজেই সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান। ঘটনাটি সেই প্রথম বিজ্ঞাপনের শুটিং-এর, যেখানে তিনি অনুষ্কার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। বিরাট বলেন, “আমি দাঁড়িয়ে ছিলাম আর ভিতরে ভিতরে ঠকঠক কাঁপছিলাম। গড়পড়তা ভারতীয়র থেকে লম্বা, ওরকম লুকস...বুঝতেই পারছিলাম না অনুষ্কার সঙ্গে কীভাবে কথা শুরু করব। তখন হঠাৎ ওর দিকে তাকিয়ে বলেই ফেলি— ‘তুমি আর একটু উঁচু হিল পরতে পারতে না?’ ভেবেছিলাম হাসবে, উল্টে এমন একটা গলায় ' এক্সকিউজ মি?' বলে উঠেছিল যে লজ্জায় কী করব বুঝে উঠতে পারছিলাম না। নিজেকে একেবারে গাধা মনে হচ্ছিল।”

 

তবে কথায় বলে, শেষ ভাল যার, সব ভালো তার। সেই প্রথম 'অস্বস্তি ' কথোপকথনই যে একদিন বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াবে, তা দু'জনের কেউই তখন ভাবেননি।

 

বিরাট এবং অনুষ্কা ২০১৭ সালের ১১ই ডিসেম্বর, ইতালিতে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে বিয়ে করেন। তারপর থেকে তাদের জুটি হয়ে উঠেছে একেবারে পপ কালচারের অংশ।

 

২০২১ সালের জানুয়ারিতে তাঁদের কন্যা সন্তান ভামিকার জন্ম হয়। আর ঠিক গত বছর তাঁরা তিন থেকে চার জনের পরিবারে পরিণত হন। জন্ম নেয় বিরাট-অনুষ্কার পুত্রসন্তান। ছেলের নাম তাঁরা রেখেছেন — আকায়।

 

তবে সন্তানদের জন্মের পর থেকে 'বিরুষ্কা' ধীরে ধীরে পিছনে সরিয়ে দিয়েছেন নিজেদের সোশ্যাল লাইফকে। এখন তাঁরা শুধুমাত্র নিজেদের পেশাগত দায়িত্ব পালন করেন আর যথাসম্ভব সংবাদমাধ্যমের নজরের বাইরেই থাকেন। 

 

 

সূত্রের খবর, বর্তমানে ভারত ও লন্ডনের মধ্যে যাতায়াত করেই চলছে তাঁদের জীবন। লন্ডনের বাড়িতেই সন্তানদের মানুষ করছেন দু'জনে, সংবাদমাধ্যমের কোলাহল থেকে বহু দূরে— একেবারে নিঃশব্দ এক সংসার।

 

অবশ্য এমন জীবনযাপনই হয়তো দরকার, যখন বাবা-মা দু'জনেই দেশের সবচেয়ে আলোচিত এবং ব্যস্ত তারকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া